খুলনা, বাংলাদেশ | ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  সুইপারের মা-হারা কনের বিয়েতে গাজীপুরের ডিসি
  খুলনায় বস্তাবন্দি লাশের রহস্য উন্মোচন: পরিচয় শনাক্তের পর ঘাতক গ্রেফতার
  মৌলভীবাজারে ভয়াবহ বিদ্যুৎ সংকট: দিনে-রাতে অন্ধকারে জনজীবন বিপর্যস্ত, ক্ষতির মুখে ব্যবসা
  উপজেলা পরিষদে সংসদ সদস্যদের জন্য ‘পরিদর্শন কক্ষ’ থাকবে
  ‎দিঘলিয়ায় মহানবী (সা.)-কে কটূক্তির অভিযোগে উত্তেজনা, আটক ১
  পরীক্ষা উপলক্ষে বারসাত ইউনিয়নের বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করলেন মিল্টন মুন্সী
  বীরগঞ্জে মন্দির ও মূর্তি ভাঙচুর, বাড়িঘরে আগুন, সন্ত্রাসী হামলার মামলায় ২ জন গ্রেফতার
  বীরগঞ্জে মন্দির ও মূর্তি ভাঙচুর, বাড়িঘরে আগুন, সন্ত্রাসী হামলার মামলায় ২ জন গ্রেফতার.
  বিমানবন্দর রেলস্টেশনে মানবিকতার অনন্য দৃষ্টান্ত, ইনচার্জ হারুন উর রশিদ
  তেরখাদায় নতুন ইউএনও তাহমিনা সুলতানা নীলা’র যোগদান, জনবান্ধব প্রশাসন গড়ার অঙ্গীকার

নববর্ষ উপলক্ষে দিঘলিয়া উপজেলা প্রেসক্লাবের পান্তা উৎসব অনুষ্ঠিত

[ccfic]

‎মোল্লা ইকবাল হুসাইন, দিঘলিয়া (খুলনা) প্রতিনিধি: বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে খুলনার দিঘলিয়া উপজেলায় বর্ণাঢ্য পান্তা উৎসব অনুষ্ঠিত হয়েছে। পহেলা বৈশাখের সকালে দিঘলিয়ার সেনহাটিতে অবস্থিত গ্রীন ভিউ পার্কে এ উৎসবের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ শাহ আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক আজকের কণ্ঠস্বর পত্রিকার প্রকাশক ও সম্পাদক তহমিনা আক্তার শিপন, ওসি (তদন্ত) প্রবীর কুমার বিশ্বাস এবং সেকেন্ড অফিসার এসআই লিটন মন্ডল। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা প্রেসক্লাব দিঘলিয়ার উপদেষ্টা ও দৈনিক আজকের কণ্ঠস্বর পত্রিকার স্টাফ রিপোর্টার ডা. সৈয়দ আবুল কাসেম। এসময় বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক মোল্লা মাকসুদুল ইসলাম, শরীরচর্চাভিত্তিক স্বেচ্ছাসেবী সংগঠন গ্রীন লাইফের প্রতিষ্ঠাতা পরিচালক ও সেনহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী শেখ রওশন আজাদ, দিঘলিয়া উপজেলা বিএনপি নেতা গাজী এনামুল হাসান মাসুম, সংরক্ষিত মহিলা সদস্য পলি আক্তার, আব্দুল হাই সোহেলসহ অন্যান্যরা। উপজেলা প্রেসক্লাব দিঘলিয়ার সভাপতি ও দৈনিক প্রবাহ পত্রিকার সাংবাদিক সৈয়দ জাহিদুজ্জামানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ও দৈনিক তথ্যের সাংবাদিক শেখ শামীমুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।এসময় আরও উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সহ-সভাপতি অধ্যাপক মোঃ ইব্রাহিম শেখ, যুগ্ম সাধারণ সম্পাদক আবিদ আজাদ, অর্থ সম্পাদক সৌমিত্র দত্ত, দপ্তর সম্পাদক বেনজীর আহমেদ মুকুল, প্রচার সম্পাদক জাহিদ হোসেন, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোঃ সোহাগ বিশ্বাস, মোঃ আঃ কুদ্দুস মোল্লা, মোল্লা ইকবাল হোসেন, মোহাম্মদ মহসিন উদ্দিন, আহাদ গাজী, মেহেদী হাসান, রুবেল হোসেন, সোহেল সিকদার এবং ডা. ইমরান হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। নববর্ষকে বরণ করে নিতে দৈনিক আজকের কণ্ঠস্বর, দৈনিক আমার একুশ, দৈনিক প্রবর্তন ও দৈনিক দক্ষিণ অঞ্চল প্রতিদিনের সার্বিক সহযোগিতায় আয়োজিত এ পান্তা উৎসবে গ্রামীণ ঐতিহ্যবাহী পরিবেশে সাংস্কৃতিক পরিবেশনা ও বাঙালির চিরায়ত খাবারের আয়োজন করা হয়। এতে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়।আয়োজকরা জানান, নববর্ষের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে এবং বাঙালির ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতেই এ আয়োজন করা হয়েছে।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT