খুলনা, বাংলাদেশ | ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  ফকিরহাটে ১৩ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার
  নগরীতে দুর্বৃত্তের হামলায় একই পরিবারের চারজন জখম, গ্রেফতার ১
  বনদস্যু ছোট সুমন বাহিনীর সেকেন্ড ইন কমান্ডকে অস্ত্র-গোলাবারুদসহ আটক
  আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
  মামাতো ভাইয়ের কবরে মিলল ফুফাতো ভাইয়ের মরদেহ
  জ্বালানি সংকট: বিরোধীদলীয় নেতা ও স্বরাষ্ট্রমন্ত্রীর সংসদে বিতর্ক
  ইরানের সঙ্গে সম্ভাব্য চুক্তি ‘ওবামা আমলের চেয়ে অনেক ভালো হবে’: ট্রাম্প
  সাতক্ষীরার পুত্রবধূ সানজিদা ইয়াসমিন তুলি পেলেন নারী আসনের মনোনয়ন
  খুলনা ব্যান্ড মিউজিককে দেশব্যাপী ছড়িয়ে দিচ্ছে KBMFC
  সাংবাদিক জিল্লুর স্ত্রী পেলেন বিএনপির মনোনয়ন

ট্রাম্প-ভ্যাটিকান বিরোধ, পোপকে সমর্থন জানালেন ইরানের প্রেসিডেন্ট

[ccfic]

ডেস্ক রিপোর্ট: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও পোপ লিও’র মধ্যে চলমান বিরোধে প্রতিক্রিয়া জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি মার্কিন প্রেসিডেন্টের মন্তব্যের তীব্র নিন্দা জানিয়েছেন এবং পোপের প্রতি সমর্থন প্রকাশ করেছেন।সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানায় বিবিসি বাংলা।সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক বার্তায় পেজেশকিয়ান পোপের উদ্দেশে লেখেন, “ইরানের পক্ষ থেকে আমি আপনার এই অপমানের নিন্দা জানাই। শান্তি ও ভ্রাতৃত্বের নবী যিশুর অবমাননা কোনো মুক্ত মানুষের কাছেই গ্রহণযোগ্য নয়। আমি দোয়া করি, আল্লাহ আপনার সম্মান আরও বাড়িয়ে দিক।”এর আগে সোমবার, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের করা সমালোচনার জবাব দিয়েছেন ক্যাথলিক খ্রিস্টানদের ধর্মগুরু পোপ লিও চতুর্দশ। ট্রাম্প প্রশাসনকে ভয় না পাওয়ার কথা উল্লেখ করে তিনি বলেছেন, খ্রিস্টধর্মের মূলবার্তার ওপর ভিত্তি করেই ভ্যাটিকান শান্তির আহ্বান জানিয়েছে। আলজেরিয়া সফরের সময় একটি বিশেষ উড়াজাহাজে অ্যাসোসিয়েটেড প্রেসকে (এপি) পোপ বলেন, ‘আমি ট্রাম্পের এমন মন্তব্যে দুঃখিত। তবে বিশ্বজুড়ে গির্জার যে লক্ষ্য আছে, আমি তা অব্যাহত রাখব।’ তিনি আরও বলেন, বিশ্বজুড়ে চলা সংঘাতের সমালোচনা করাটা ট্রাম্প বা কোনো বিশেষ ব্যক্তির ওপর সরাসরি আক্রমণ নয়।গত রোববার পোপকে নিয়ে আক্রমণাত্মক মন্তব্য করেন ডোনাল্ড ট্রাম্প। বলেন, তিনি মনে করেন না ‘পোপ খুব একটা ভালো কাজ’ করছেন। তাঁর উচিত ‘কট্টর বামপন্থিদের’ খুশি করার চেষ্টা বন্ধ করা। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মার্কিন প্রেসিডেন্ট উল্লেখ করেন, তিনি পোপ লিও’র ভক্ত নন।

 

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT