
তেরখাদা উপজেলা বাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন -কাউসার আলীর.
হাফিজা খানম স্টাফ রিপোর্টার :
খুলনার তেরখাদা উপজেলা বাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন চৌধুরী কাউসার আলী।তিনি উপজেলার বিএনপির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন এবং তিনি তেরখাদা উপজেলার কৃতি সন্তান।
স্থানীয় রাজনৈতিক অঙ্গন, সামাজিক পরিমণ্ডল এবং সাধারণ মানুষের মধ্যে তাকে নিয়ে ইতিবাচক আগ্রহ ও গ্রহণযোগ্যতা রয়েছে। এর কারণ প্রথমজীবন থেকেই রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। চৌধুরী কাউসার আলী সাধারণ মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে তাদের খোঁজখবর নেন, শুনেন সুখ-দুঃখের কথা।
পাশাপাশি এলাকার সার্বিক পরিস্থিতি, উন্নয়ন ও বিভিন্ন সমস্যা-সম্ভাবনা সম্পর্কে অবগত হন।স্থানীয়দের সঙ্গে আলাপচারিতায় চৌধুরী কাউসার আলী উপজেলার উন্নয়নের প্রতিশ্রুতি দেন। তিনি বলেন তেরখাদা উপজেলাকে একটি আধুনিক ও বাসযোগ্য এলাকায় রূপান্তরের আশাবাদ ব্যক্ত করেন।
তিনি বলেন, “আমি সবসময় মানুষের পাশে থাকতে চাই। জনগণের ভালোবাসা ও সমর্থন নিয়েই এগিয়ে যেতে চাই।তিনি উপজেলা বাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে সকলকে সাথে থাকার আহবান জানান।
