খুলনা, বাংলাদেশ | ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  ‎ডুমুরিয়ায় প্রতিপক্ষের হামলায় যুবক জখম
  এখন থেকে হরমুজ প্রণালির টোল দিতে হবে ইরানি মুদ্রায়
  জুলাই স্মৃতি জাদুঘর সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করছে সরকার: নাহিদ
  নতুন মাইলফলকের সামনে মেসি
  আধুনিক তেরখাদা গড়ার লক্ষ্যে উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী- খাকী ইকবাল হোসেন.
  খুলনা প্রেসক্লাব নির্বাচন: ১৫ পদে ৮৫ প্রার্থীর মনোনয়ন জমা
  ইসরায়েলের বিরুদ্ধে ‘প্রতিরোধ চলবে’
  কেশবপুরে ঘূর্ণিঝড়ের আঘাতে কৃষকের ব্যপক ক্ষতি
  আবার পূর্ণমাত্রায় চালু হচ্ছে ইরানের সব ব্যাংক শাখা
  হরমুজে উধাও ২০০ মিলিয়ন ডলারের মার্কিন ড্রোন!

আবার পূর্ণমাত্রায় চালু হচ্ছে ইরানের সব ব্যাংক শাখা

[ccfic]

নিজস্ব প্রতিবেদক

ইরানে আগামীকাল (শনিবার) থেকে দেশের সব ব্যাংক শাখা পুনরায় পূর্ণমাত্রায় কার্যক্রম শুরু করবে। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইসলামিক রিপাবলিক নিউজ এজেন্সি (আইআরএনএ) এ তথ্য জানিয়েছে। যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার কারণে দেশটিতে ব্যাংক সেবা স্থবির হয়ে পড়েছিল।ব্যাংক কো-অর্ডিনেশন কাউন্সিলের ঘোষণায় বলা হয়েছে, এই সিদ্ধান্তের আওতায় রাজধানী তেহরানের ব্যাংকগুলোর প্রধান কার্যালয়ের ইউনিটগুলোও সম্পূর্ণভাবে চালু থাকবে।সম্প্রতি চলমান সংঘাতের কারণে দেশজুড়ে ব্যাংকিং কার্যক্রম সীমিত হয়ে পড়েছিল। তবে নতুন করে সব শাখা খুলে দেওয়ার সিদ্ধান্তকে স্বাভাবিক পরিস্থিতি ফেরানোর একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

 

ব্যাংকিং কার্যক্রম পুনরায় চালু হওয়া ইঙ্গিত দিচ্ছে, ইরানে পরিস্থিতি ধীরে ধীরে স্থিতিশীল হচ্ছে এবং অর্থনৈতিক কর্মকাণ্ড আবার সচল হতে শুরু করেছে।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT