খুলনা, বাংলাদেশ | ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  ‎ডুমুরিয়ায় প্রতিপক্ষের হামলায় যুবক জখম
  এখন থেকে হরমুজ প্রণালির টোল দিতে হবে ইরানি মুদ্রায়
  জুলাই স্মৃতি জাদুঘর সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করছে সরকার: নাহিদ
  নতুন মাইলফলকের সামনে মেসি
  আধুনিক তেরখাদা গড়ার লক্ষ্যে উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী- খাকী ইকবাল হোসেন.
  খুলনা প্রেসক্লাব নির্বাচন: ১৫ পদে ৮৫ প্রার্থীর মনোনয়ন জমা
  ইসরায়েলের বিরুদ্ধে ‘প্রতিরোধ চলবে’
  কেশবপুরে ঘূর্ণিঝড়ের আঘাতে কৃষকের ব্যপক ক্ষতি
  আবার পূর্ণমাত্রায় চালু হচ্ছে ইরানের সব ব্যাংক শাখা
  হরমুজে উধাও ২০০ মিলিয়ন ডলারের মার্কিন ড্রোন!

৪ বিভাগকে সতর্কতা, সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টির শঙ্কা

[ccfic]

ডেস্ক: চলমান খরতাপের মধ্যেই ধেয়ে আসছে দমকা হাওয়া আর বজ্রবৃষ্টি। এক অদ্ভুত দেশের চার বিভাগে বজ্রবৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর।আজ শুক্রবার (১০ এপ্রিল) আবহাওয়া অধিদফতরের পূর্বাভাসে বলা হয়েছে, আজ দুপুর সাড়ে ১২টা থেকে সন্ধ্যা ৬টার মধ্যে ঢাকা, টাঙ্গাইল, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর নৌ সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।এদিকে সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার নিয়মিত পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের বাকি অংশে আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে বৃষ্টির সম্ভাবনা থাকলেও গরম থেকে এখনই পুরোপুরি নিস্তার মিলছে না।আবহাওয়া অফিস জানিয়েছে, আজ সারা দেশে দিনের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে।সিনপটিক অবস্থায় বলা হয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ এখন দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।আগামী পাঁচ দিন বা ১২০ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, তাপমাত্রার এই ক্রমান্বয়ে বৃদ্ধির ধারা অব্যাহত থাকতে পারে। চৈত্রসংক্রান্তির এই সময়ে হঠাৎ বৃষ্টি বা কালবৈশাখীর সম্ভাবনাও রয়েছে।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT