খুলনা, বাংলাদেশ | ২৬শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ৯ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  জনসেবার প্রতিশ্রুতিতে এগোচ্ছেন বুলু, তেরখাদা সদর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসেবে সবার দোয়া কামনা
  কেশবপুরে বিজ্ঞান মেলার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত
  মোল্লা জাহাঙ্গীর আলমের আক্ষেপ. ভুল জায়গায় নিজেকে বিলিয়ে দেওয়ার আফসোস.
  হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৭ শিশুর মৃত্যু
  অনলাইন-অফলাইনে পাঠদানের নতুন সময় জানালেন শিক্ষামন্ত্রী
  রূপসায় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহে কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
  যুদ্ধবিরতি লঙ্ঘন করায় ইসরায়েলে রকেট হামলা
  রায়ের প্রতিক্রিয়ায় যা বললেন আবু সাঈদের বাবা-মা
  আ. লীগের সাবেক সংসদ সদস্য সফুরা বেগম গ্রেপ্তার
  ডুমুরিয়ায় নববর্ষ ১৪৩৩ উদযাপন ঘিরে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

রায়ের প্রতিক্রিয়ায় যা বললেন আবু সাঈদের বাবা-মা

[ccfic]

ডেস্ক: আবু সাঈদ হত্যা মামলার রায়ে অসন্তোষ জানিয়েছেন তার বাবা মকবুল হোসেন ও মা মনোয়ারা বেগম। বৃহস্পতিবার (০৯ এপ্রিল) দুপুরে রংপুরের পীরগঞ্জ উপজেলার বাবনপুর এলাকার জাফর পাড়া গ্রামে নিজ বাড়িতে রায়-পরবর্তী প্রতিক্রিয়া জানান তারা।মকবুল হোসেন বলেন, এই হত্যাকাণ্ডে মাত্র দুজনকে মৃত্যুদণ্ডের রায় দেওয়া হয়েছে। ছাত্রলীগের সাবেক সভাপতি পোমেল বড়ুয়া আমার ছেলেকে গলা টিপে ধরেছিল তার সর্বোচ্চ শাস্তি হলো না। আরও কঠোর সাজা দেওয়া দরকার ছিল।আবু সাঈদের বাবা মকবুল হোসেন দাবি করেন, অনেক অপরাধী পালিয়ে গেছে। বড় অপরাধীদের এড়িয়ে যাওয়া হয়েছে। পুলিশের বড় কর্মকর্তাদের বাঁচিয়ে দিয়ে ছোটদের সাজা দেওয়া হয়েছে।মনোয়ারা বেগম বলেন, আরও বেশি আসামির ফাঁসি দিলে খুশি হতাম। এই রায়ে আমরা খুশি নই। আমার ছেলে অনেক অত্যাচারের শিকার।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT