খুলনা, বাংলাদেশ | ২১শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ৪ঠা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  শেখপুরা-শিয়ালী খেয়াঘাটে সাধারণ জনগণের দুর্ভোগ.
  খুলনায় মাছের ঘের থেকে অজ্ঞাতনামা নারীর মরদেহ উদ্ধার.
  রূপসায় জিয়াখাল পুনঃসংস্কারে ব্যবস্থা নেওয়ার আশ্বাস -আজিজুল বারী হেলালের.
  রূপসায় সড়ক দুর্ঘটনায় নারী নি”হত.
  কেশবপুর সঃ ডিগ্রী কলেজে তিনদিনব্যাপী ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ
  রূপসায় স্কুলের জায়গা নিয়ে উত্তেজনা.স্কুলের স্বার্থে সংগ্রাম. শিক্ষার্থীরা.
  খুলনায় নবনির্মিত আধুনিক কর ভবনের উদ্বোধন.
  নির্বাচনী প্রচারণা অব্যাহত.জনগণের সেবায় নির্বাচনে অংশ. আতাউর রহমান রনু.
  খুলনায় প্রথম নারী জেলা প্রশাসকের যোগদান -হুরে জান্নাত”
  রূপসাকে আধুনিক উপজেলা হিসেবে গড়ে তুলব- জিএম কামরুজ্জামান টুকু”

রূপসায় সড়ক দুর্ঘটনায় নারী নি”হত.

[ccfic]

 

মোল্লা জাহাঙ্গীর আলম -স্টাফ রিপোর্টার// খুলনার রূপসায় একটি লোকাল বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী লিলি কুন্ডু (৪৯) নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় তার স্বামী অমর কুন্ডু গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।দুর্ঘটনাটি ঘটেছে আজ শুক্রবার ৩ এপ্রিল দুপুর সাড়ে ১২টার দিকে রূপসা উপজেলার আমদাবাদ এলাকায়। লিলি কুন্ডু খুলনার একটি আই হাসপাতাল থেকে ডাক্তার দেখিয়ে স্বামীর সাথে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন।পেছন দিক থেকে আসা একটি বাস তাদের মোটরসাইকেলটি কে ধাক্কা দেয়, যার ফলে লিলি কুন্ডু সড়কে ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।রূপসা থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক মীর জানিয়েছেন, দুর্ঘটনার পর ঘাতক বাস ও এর চালক সাগর (২৬) কে আটক করা হয়েছে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।এই দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। লিলি কুন্ডুর স্বামী অমর কুন্ডু বাগেরহাটের রামপাল উপজেলার গোরম্ভা গ্রামের বাসিন্দা।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT