খুলনা, বাংলাদেশ | ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  খুলনায় নতুন এসপি, আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ
  চিরনিদ্রায় শায়িত হলেন কেশবপুরের মানবিক ডাক্তার কামরুজ্জামান
  বদলীজনিত বিদায় সংবর্ধনা : কেএমপি
  কেএমপি খুলনার সোনাডাঙ্গা মডেল থানা পুলিশ কর্তৃক ০৩(তিন) টি সিআর-সাজা পরোয়ানাভূক্ত ০১(এক) জন আসামী গ্রেফতার
  মৌলভীবাজারে বিদ্যুৎ সংকটে ব্যাহত শিক্ষা কার্যক্রম, সমাধানে এমপি ও মন্ত্রীর হস্তক্ষেপ দাবি
  খুলনায় গুপ্ত রাজনীতির বিরুদ্ধে ছাত্রদলের দেয়াললিখন, চট্টগ্রাম সিটি কলেজে হামলার প্রতিবাদ
  বগুড়ায় প্রকাশ্য দিবালোকে যুবককে কুপিয়ে হত্যা
  যা শুরু করেছেন, আপনাদের কারণেই আওয়ামী লীগ ফিরবে’
  ইরান যুদ্ধবিরতি বাড়ানোয় যুক্তরাষ্ট্রকে স্বাগত জানাল ব্রিটেন
  দুই কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক

অনির্দিষ্টকালের জন্য ৮ জেলায় তেল সরবরাহ বন্ধ   

[ccfic]

ডেক্স :নীলফামারীতে তিন শ্রমিককে কারাদণ্ড দেওয়ার প্রতিবাদে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছে বিভাগীয় ট্যাংকলরী শ্রমিক ইউনিয়ন। এতে রংপুর বিভাগের অন্তত ৮ জেলায় জ্বালানি তেল সরবরাহ বন্ধ রয়েছে।রবিবার (২৯ মার্চ) সকাল থেকে দিনাজপুরের পার্বতীপুর রেলহেড অয়েল ডিপোর তেল উত্তোলন ও সরবরাহ কার্যক্রম বন্ধ রেখে এই কর্মসূচি পালন করা হচ্ছে। শ্রমিকদের কর্মসূচিতে একাত্মতা প্রকাশ করেছে পেট্রোল পাম্প মালিক সমিতিসহ সংশ্লিষ্টরা।গতকাল শনিবার রাতে পার্বতীপুর রেলহেড অয়েল ডিপো থেকে জ্বালানি তেল নিয়ে নীলফামারীর উদ্দেশে একটি ট্যাংকলরি রওনা দেয়। পথে নীলফামারীর রেলগেট এলাকায় গাড়িটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দিলে চালক ও তার সহকারী সেটি মেরামতের চেষ্টা করছিলেন। এ সময় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ট্যাংকলরিটি দেখে সন্দেহ হয় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নিয়াজ ভূইয়ার। পরে তিনি তাৎক্ষণিকভাবে গাড়িটিতে তল্লাশি চালান। তল্লাশিকালে একটি জেরিকেন থেকে ১৩ লিটার পেট্রোল উদ্ধার করা হয়।এ ঘটনায় চালক ও সহকারীসহ তিন জনকে আটক করে জেলা প্রশাসক কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। পরে ভ্রাম্যমাণ আদালত তাদের প্রত্যেককে ছয় মাসের কারাদণ্ড এবং এক লাখ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়।এই ঘটনার প্রতিবাদেই শ্রমিকরা অনির্দিষ্টকালের কর্মবিরতির ডাক দেন। তাদের দাবি, শ্রমিকদের সঙ্গে অন্যায় আচরণ করা হয়েছে এবং দ্রুত শাস্তি প্রত্যাহার করতে হবে

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT