
নিজস্ব প্রতিনিধি:ভারতে এক বছর কারাভোগ শেষে পাচারের শিকার বাংলাদেশি ৪ নারীকে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে ফেরত আনা হয়েছে।ফেরত আসা বাংলাদেশি ৪ নারী গাইবান্ধা, যশোর,মুন্সিগঞ্জ ও নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।সংশ্লিষ্ট সূত্র জানায়, ফেরত আসারা বিভিন্ন সময়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেন। সাজাভোগ শেষে মুম্বাইয়ের নবজীবন নামে একটি সেফ হোমের হেফাজতে ছিলেন তারা। পরে নাগরিকত্ব যাচাইপূর্বক ট্রাভেল পারমিট ইস্যু করে ফিরিয়ে আনা হয়। ভালো কাজের প্রলোভন দেখিয়ে তাদের ভারতে পাচার করা হয়েছিল। দীর্ঘ কষ্টের পর দেশে ফিরে পরিবারের কাছে আসতে পেরে তারা স্বস্তি প্রকাশ করেছেন।
