খুলনা, বাংলাদেশ | ১২ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ২৬শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  দাকোপ উপজেলা প্রশাসনের আয়োজনে ২৫ শে মার্চ গণহত্যা দিখুলনায়বস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 
  ডুমুরিয়ায় ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা
  শচীন্দ্র নাথ মন্ডল দাকোপ খুলনা প্রতিনিধিঃ খুলনায় দাকোপ উপজেলা প্রশাসনের আয়োজনে ২৫ শে মার্চ গণহত্যা দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে
  ডুমুরিয়ায় ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা
  মোল্লাহাটে সাংবাদিকের কাছে দেড় লাখ টাকা চাঁদা দাবি, প্রাণনাশের হুমকি—থানায় জিডি
  কেশবপুরে ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও নিরবতা পালন অনুষ্ঠিত
  অনলাইনে দেখা যাচ্ছে শাকিব খানের ‘প্রিন্স’
  হেলমেট, ড্রাইভিং লাইসেন্স ও বৈধ কাগজপত্র ছাড়া তেল মিলবে না মোটরসাইকেলে
  ভারতে কারাভোগ শেষে ফিরল বাংলাদেশি ৪ নারী
  সড়ক দুর্ঘটনায় মডেল-অভিনেত্রী কালিয়ার মৃত্যু

যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির প্রস্তাব ইরানের কাছে পৌঁছে দিল পাকিস্তান

[ccfic]

নিজস্ব প্রতিনিধি :পাকিস্তান যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির প্রস্তাব ইরানের কাছে পৌঁছে দিয়েছে। একটি সূত্র আলজাজিরাকে নিশ্চিত করেছে, পাকিস্তান যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির দাবি ইরানের কাছে পৌঁছে দিয়েছে।আলজাজিরার ওসামা বিন জাভেদ জানিয়েছেন, ‘আমরা এখন নিশ্চিত করতে পারি যে, পাকিস্তানের ঊর্ধ্বতন সূত্র আল জাজিরাকে জানিয়েছে, ট্রাম্প প্রশাসনের দেওয়া একটি নথি পাকিস্তানের পক্ষ থেকে ইরানিদের কাছে উপস্থাপন করা হয়েছে। এখন ইরানের জবাবের অপেক্ষায় রয়েছে।এ ছাড়াও খবর পাওয়া গেছে, আগামী দিনগুলোতে ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তারা বৈঠকে বসতে পারেন।এদিকে তুরস্কের ক্ষমতাসীন একে পার্টির পররাষ্ট্র বিষয়ক সহসভাপতি হারুন আরমাগান রয়টার্সকে বলেছেন, আঙ্কারা তেহরান ও ওয়াশিংটনের মধ্যে ‘বার্তা আদান-প্রদানের ভূমিকা পালন করছে’।আরমাগান বলেন, এর লক্ষ্য হলো উত্তেজনা প্রশমিত করা এবং সরাসরি আলোচনার পথ প্রশস্ত করা। যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তাদের সঙ্গে তুরস্কের দৃঢ় সম্পর্ক রয়েছে এবং দেশটি অন্যান্য কয়েকটি দেশের সঙ্গে মিলে নিজেদেরকে সম্ভাব্য মধ্যস্থতাকারী হিসেবে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছে।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT