খুলনা, বাংলাদেশ | ৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  ডুমুরিয়ায় সরকারি রাস্তা দখল করে ভাড়াটিয়া দোকানদারদের পসরা: চরম ভোগান্তিতে চালক ও সাধারণ মানুষ
  তেরখাদায় উন্নয়ন কার্যক্রম পরিদর্শনে এমপি হেলাল, আবনালী বিলে পোনা অবমুক্ত
  খুলনায় ১১ দলের বিভাগীয় সমাবেশ আরেকটি ‘অনিবার্য বিপ্লবের’ প্রস্তুতি নিন —–ডা. শফিকুর রহমান
  আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের পাশে সরকার, ডুমুরিয়ায় জিআর চাল ও নগদ অর্থ বিতরণ
  যশোরের কেশবপুর-বেতগ্রাম সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের জোর দাবী
  কেশবপুর থানা প্রেসক্লাবের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত
  কক্সবাজার স্টুডেন্ট ফোরাম, রাজশাহীর নতুন কমিটি অনুমোদন
  জালালাবাদে ক্ষুদে ফুটবলার নয়ন ঢাকা ফুটবল লীগে সুযোগ পেল
  গৃহপরিচারিকা নির্যাতন মামলায় গ্রেফতার পুলিশ দম্পতি, জামিন চেয়ে আবেদন.
  ধ্বংসের কিনারায় কয়রা যুবসমাজ গিলে খাচ্ছে মাদক-জুয়ার বিষাক্ত সিন্ডিকেট

ঈদের নামাজ শেষে বাড়ি ফেরার পথে যুবককে কুপিয়ে জখম

[ccfic]

নিজস্ব প্রতিনিধি:যশোর শহরতলীর বাহাদুরপুর গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে সাকিব (২৪) নামে এক যুবককে কুপিয়ে রক্তাক্ত জখম করেছে দুর্বৃত্তরা। শনিবার (২১ মার্চ) সকাল ১০টার দিকে ঈদের নামাজ শেষে বাড়ি ফেরার পথে সুড়াডাঙ্গা আমতলা নামক স্থানে এ হামলার ঘটনা ঘটে।আহত সাকিব যশোর সদর উপজেলার বাহাদুরপুর গ্রামের আখতারুজ্জামানের ছেলে। বর্তমানে তিনি যশোর জেনারেল হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।ভুক্তভোগীর পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন সকালে ঈদের নামাজ আদায় করে সাকিব বাড়ি ফিরছিলো। পথিমধ্যে সুড়াডাঙ্গা আমতলা এলাকায় পৌঁছালে একই এলাকার সিরাজ ও তার তিন ছেলে বিপ্লব, সুমন ও মাসুদসহ আরও ৭-৮ জন তার ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা দেশীয় অস্ত্রের উল্টো পিঠ দিয়ে সাকিবের মাথায় আঘাত করলে তিনি রক্তাক্ত জখম হন। পরে স্থানীয়রা ও পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে দ্রুত যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে।আহত সাকিবের বাবা আখতারুজ্জামান জানান, পূর্ব শত্রুতার জেরে পরিকল্পিতভাবে তার ছেলের ওপর এই হামলা চালানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT