খুলনা, বাংলাদেশ | ২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ১৩ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  বৃষ্টির জন্য খেলা বন্ধ, এর আগেই আসল কাজ সেরে নিল পাকিস্তান
  হঠাৎ ঘূর্ণিঝড়ের তাণ্ডবে ঘরবাড়ি-ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি
  দিঘলিয়ায় জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্ঠিত
  ধেয়ে আসছে বৃষ্টিবলয় ‘গোধূলি’
  ইমাম-মুয়াজ্জিনরা সম্মানী কত পাবেন, কার্যক্রমের উদ্বোধন কাল
  মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন
  ইন্টারনেট ছাড়াও ব্যবহার করা যায় প্রয়োজনীয় ৫ অ্যাপ
  সেরা ৫ পাওয়ার ব্যাংকের তালিকা প্রকাশ করল গবেষণা সংস্থা
  আপাতত সিঙ্গাপুর নেওয়া হচ্ছে না মির্জা আব্বাসকে
  মোংলায় পাশাপাশি সমাহিত একই পরিবারের ৯ জন, কয়রায় দাফন নববধূ-বোন-দাদি-নানির

রাষ্ট্রপতি খুনির সহযোগী, তার বক্তব্য শুনতে পারি না: জামায়াত আমির

[ccfic]

নিজস্ব প্রতিনিধি সাদিয়া আক্তার: ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের প্রথম দিনেই রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের বক্তব্য দেয়াকে কেন্দ্র করে সংসদ উত্তপ্ত হয়ে উঠেছে। রাষ্ট্রপতির বক্তব্য চলাকালেই জামায়াত ও এনসিপির নেতৃত্বাধীন বিরোধী জোট সংসদ থেকে ওয়াকআউট করে।পরে জামায়াতের আমির ওয়াকআউটের বিষয়ে গণমাধ্যমকর্মীদের বলেন, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অপরাধী। তিনি সকল খুনির সহযোগী ছিলেন। একটি খুনের বিষয়েও তিনি ব্যবস্থা নেননি। অভিভাবক হিসেবেও তিনি কোনো ব্যবস্থা নেননি। তার বক্তব্য আমরা এই মহান সংসদে শুনতে পারি না।বৃহস্পতিবার (১২ মার্চ) বিকেল ৩টা ৪০ মিনিটের দিকে রাষ্ট্রপতির বক্তব্য শুরুর কিছুক্ষণের মধ্যে অধিবেশন কক্ষ থেকে বেরিয়ে সাংবাদিকদের এই কথা জানান তিনি।তিনি আরো বলেন, আমরা দুটি শপথ নিলেও সরকারি দল নেয়নি। রাষ্ট্রপতি সংস্কার পরিষদের সভা ডাকেননি। ৭০ ভাগ জনগণকে অপমান করা হয়েছে।এ সময় স্পিকার বিরোধী জোটের সংসদ সদস্যদের কথা রাখেননি বলেও অভিযোগ করেন জামায়াত আমির।তিনি হুঁশিয়ার করে বলেন, সংসদে কোনো অন্যায়কে বরদাশত করবো না। সংসদ কারো একার নয়। আমরা জনগণের পক্ষে কথা বলতে এসেছি।ওয়াকআউটের পর গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলেন বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।তিনি বলেন, হাজারো মানুষের রক্তের বিনিময়ে ফ্যাসিবাদকে বিতাড়িত করেছি। ফ্যাসিস্ট দোসর রাষ্ট্রপতি বক্তব্য দিতে আসায় আমরা বক্তব্য দিতে চেয়েছিলাম, স্পিকার সুযোগ দেননি, ফলে আমরা ওয়াকআউট করেছি।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT