খুলনা, বাংলাদেশ | ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  বীরগঞ্জে মন্দির ও মূর্তি ভাঙচুর, বাড়িঘরে আগুন, সন্ত্রাসী হামলার মামলায় ২ জন গ্রেফতার
  রূপসা উপজেলায় এসএসসি পরীক্ষার প্রথম দিন সুশৃঙ্খলভাবে সম্পন্ন
  বীরগঞ্জে মন্দির ও মূর্তি ভাঙচুর, বাড়িঘরে আগুন, সন্ত্রাসী হামলার মামলায় ২ জন গ্রেফতার.
  বিমানবন্দর রেলস্টেশনে মানবিকতার অনন্য দৃষ্টান্ত, ইনচার্জ হারুন উর রশিদ
  তেরখাদায় নতুন ইউএনও তাহমিনা সুলতানা নীলা’র যোগদান, জনবান্ধব প্রশাসন গড়ার অঙ্গীকার
  আজই পাকিস্তান যাচ্ছে মার্কিন-ইরানি প্রতিনিধিদল : আল আরাবিয়া
  ১০০ মন ফলন পেতাম, এখন ১ মনও পাবো না’—নকল বীজে কৃষকের কান্না
  খুলনায় এসএসসি ও সমমান পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ৩৬০ জন
  ৭৫০ গ্রাম গাঁজাসহ ১ মাদক কারবারি গ্রেফতার: কেএমপি
  রূপসা উপজেলায় এসএসসি পরীক্ষার প্রথম দিন সুশৃঙ্খলভাবে সম্পন্ন

দলমত,ধর্ম,বর্ণ নির্বিশেষে সকলের জিম্মাদার হিসাবে থাকতে চাই,,,,আলি আসগর লবি

[ccfic]

এস মেহেদী হাসান নিজস্ব প্রতিবেদক:
ডুমুরিয়া ফুলতলা খুলনা -৫ আসনে বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী মোহাম্মদ আলি আসগর লবির বিশাল এক নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে ডুমুরিয়া স্বাধীনতা স্মৃতি সৌধ চত্বরে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেন সাবেক এমপি বিসিবির সভাপতি মোহাম্মদ আলি আসগর লবি। তিনি তার বক্তব্যে বলেন, দলমত,ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের জিম্মাদার হিসাবে থাকবো ইনশাআল্লাহ। তিনি আরও বলেন বিএনপি করতে হলে ভালো ভাবে চলতে হবে, চাঁদাবাজি সন্ত্রাসীদের স্থান এ দলে নাই।সকল ধর্মের মানুষের নিরাপত্তা নিশ্চিত করা হবে। মৎস্য চাষীদের ন্যায্য দামে বিক্রির ব্যবস্থা করা হবে। নির্বাচিত হলে শিক্ষা,স্বাস্থ্য,ক্রীড়াসহ সব ধরণের উন্নয়নের আশ্বাস্থ করেন। আমি আপনাদের শাসক হতে চাই না সবার সেবক হতে চাই। প্রধান বক্তার বক্তব্য দেন জেলা যুবদলের আহ্বায়ক ইবাদুল হক রুবায়েত।
উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মোল্যা মোশাররফ হোসেন মফিজের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক শেখ ফরহাদ হোসেনের সঞ্চালনায় বক্তব্য দেন জেলা বিএনপি নেতা এ্যাডভোকেট মোমরেজুল ইসলাম,ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর উপজেলা আমির মাওলানা মুজিবুর রহমান,ওমর আলী,আব্দুল জব্বার, শেখ অলিউর রহমান,ইউপি চেয়ারম্যান আবুল বাশার, বিএনপি নেতা শেখ সরোয়ার হোসেন, মোল্লা মাহাবুবুর রহমান,সরদার আব্দুল মালেক,মোল্যা কবির হোসেন, খান ইসমাইল হোসেন,আমিনুর রহমান মোড়ল, শেখ শাহিনুর রহমান, শেখ মশিউর রহমান লিটন,শেখ হেলাল উদ্দিন,শ্রমিক কল্যাণ ফেডারেশন নেতা আবু দাউদ মোল্লা, জাহানারা রহমান প্রমুখ। অনুষ্ঠানে জাতীয়তাবাদী দল বিএনপির আদর্শে অনুপ্রাণিত হয়ে এমপি প্রার্থী আলি আসগর লবির হাতে ফুল দিয়ে বাংলাদেশ জামায়াত ইসলামী শ্রমিক কল্যাণ ফেডারেশনের ইউনিয়ন সভাপতি আবু দাউদ মোল্লা বিএনপিতে যোগদান করেন।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT