খুলনা, বাংলাদেশ | ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  মামাতো ভাইয়ের কবরে মিলল ফুফাতো ভাইয়ের মরদেহ
  জ্বালানি সংকট: বিরোধীদলীয় নেতা ও স্বরাষ্ট্রমন্ত্রীর সংসদে বিতর্ক
  ইরানের সঙ্গে সম্ভাব্য চুক্তি ‘ওবামা আমলের চেয়ে অনেক ভালো হবে’: ট্রাম্প
  সাতক্ষীরার পুত্রবধূ সানজিদা ইয়াসমিন তুলি পেলেন নারী আসনের মনোনয়ন
  খুলনা ব্যান্ড মিউজিককে দেশব্যাপী ছড়িয়ে দিচ্ছে KBMFC
  সাংবাদিক জিল্লুর স্ত্রী পেলেন বিএনপির মনোনয়ন
  এনসিপি থেকে এমপি হচ্ছেন মনিরা ও মিতু
  বিচার চেয়ে ন‌ওয়াপাড়ায় সংবাদ সম্মেলন বহু বিবাহের নায়ক মেহেদী ও রূপার ব্ল্যাকমেইলিংয়ের শিকার গৃহবধূ উর্মি
  ডুমুরিয়ায় হাসিবুনিয়া গ্রামে এসিআই কোম্পানির সূর্যমুখী বীজ (হাইসান -৩৬;জাতের উপর মাঠ দিবস
  সংরক্ষিত নারী আসনে জামায়াতে ইসলামী থেকে মনোনয়ন পেলেন যারা

দাঁড়িপাল্লার ভোটারকে হুমকি দিলে ঠ্যালা সামলাতে পারবেন না: পরওয়ার

[ccfic]

শেখ মাহতাব হোসেন ডুমুরিয়া খুলনা

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারী জেনারেল ও খুলনা-৫ আসনে দাঁড়িপাল্লার প্রার্থী মিয়া গোলাম পরওয়ার বলেছেন, ‘স্বাধীনতার পর বাংলাদেশে এ পর্যন্ত তিনটি দল বহুবার ক্ষমতায় গেছে। ৫৪ বছর তারা দেশকে শাসন করেছেন। কিন্তু কেউ বলতে পারবে না যে তারা দুর্নীতি ও অনিয়ম করেনি। মানবতা, ভালোবাসা ও চরিত্রের সব কয়টাতে তারা ফেল করেছে। সেজন্য দেশের জনগণ আর ফেলো দলকে দিয়ে রাষ্ট্র চালাতে দেবে না। বাংলাদেশ বারবার শুধু দুর্নীতিতে চ্যাম্পিয়ান হয়েছে। শাসকের দল শুধু নিজেদের ভাগ্যের উন্নতি করেছে, কিন্তু মানুষের ভাগ্যের পরিবর্তন করতে পারেনি।’

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকালে গুটুদিয়া এসিজিবি মাধ্যমিক বিদ্যালয় মাঠে দাঁড়িপাল্লার নির্বাচনি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

ইউনিয়ন জামায়াতের আমীর আব্দুর রশিদ আল আজাদের সভাপতিত্বে গোলাম পরওয়ার বলেন, ‘দাঁড়িপাল্লার গণজোয়ার দেখে প্রতিপক্ষ দল ভোটের মাঠে কালো টাকার বস্তা নিয়ে ঘুরে বেড়াচ্ছে আর ৫৫ বছর আগের সেই বস্তাপচা কথা নিয়ে অপপ্রচার করে বেড়াচ্ছে।’ তিনি বলেন, ‘হিন্দু ভাইদেরকে ভয় দেয়া হচ্ছে। দাঁড়িপাল্লায় ভোট দিলে তাদের নাকি ঠ্যাং ভেঙে দেবে! অভিযোগটি স্বরাষ্ট্র মন্ত্রণালয় নথিভুক্ত হয়েছে।

তিনি বলেছেন, দাঁড়িপাল্লার ভোটারকে এবার হুমকি দিলে আর ঠ্যালা সামলাতে পারবেন না। জুলাই’২৪ এর ছাত্র-জনতার আন্দোলনের মধ্যদিয়ে ওইসব দিন প্রস্থান হয়ে গেছে। দুর্নীতি আর চাঁদাবাজি দিয়ে সততাকে দমিয়ে রাখা যাবে না। জামায়াতে ইসলামি রাষ্ট্রক্ষমতায় গেলে অর্থনৈতিক মুক্তি, সুশাসন ও গণতন্ত্র প্রতিষ্ঠায় একটি ইনসাফের নতুন বাংলাদেশ গড়বে।’

সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা জামায়াতে সেক্রেটারী মুন্সি মিজানুর রহমান, খেলাফত মসলিসের জেলা সহ-সভাপতি মুফতি আব্দুল কাইউম জমাদ্দার ও জেলা জামায়াতের সহ-সেক্রেটারী অধ্যাপক মিয়া গোলাম কুদ্দুস।

অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, হিন্দু নেতা মনোরঞ্জন মন্ডল, হাফেজ আব্দুল কুদ্দুস, আবু সুফিয়ান, শেখ নাজমুল হাসান, শেখ নূর মোহাম্মদ, শেখ ফরিদুজ্জামান, শেখ ইসমাইল হোসেন প্রমুখ।

 

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT