
খুলনার সময়ের খবর ডেস্ক :
খুলনা-৫ আসনের মানুষের জীবনমান উন্নয়ন এবং এলাকার বিদ্যমান সমস্যা সমাধানে মাদকবিরোধী কার্যক্রম জোরদার, রাস্তাঘাট ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, এবং শিক্ষার মানোন্নয়নকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার কথা বলেছেন ধানের শীষের প্রার্থী মোহাম্মদ আলি আসগার লবি ভাই।(খুলনার সময়ের খবর এ-র প্রতিবেদকের সঙ্গে এক বিশেষ সাক্ষাৎকারে তিনি বলেন)“জনগণই সকল ক্ষমতার উৎস। জনগণের প্রত্যাশা ও অধিকার বাস্তবায়ন করাই একজন জনপ্রতিনিধির প্রধান দায়িত্ব।” তিনি আরও বলেন, খুলনা-৫ আসনের তরুণ সমাজকে মাদকমুক্ত করে গড়ে তুলতে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে এবং এ ক্ষেত্রে প্রশাসন ও সাধারণ মানুষের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।সড়ক ও অবকাঠামো উন্নয়নের বিষয়ে তিনি বলেন, দীর্ঘদিন ধরে অবহেলিত রাস্তাঘাট দ্রুত সংস্কার করে জনদুর্ভোগ কমানো হবে। পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়ন, মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণ এবং শিক্ষার্থীদের জন্য আধুনিক সুযোগ-সুবিধা তৈরির ওপর গুরুত্বারোপ করেন তিনি।
সাক্ষাৎকারে মোহাম্মদ আলি আসগার লবি ভাই বলেন, খুলনা-৫ আসনকে একটি শান্তিপূর্ণ, উন্নত ও বাসযোগ্য এলাকায় পরিণত করতে তিনি জনগণের সরাসরি অংশগ্রহণ নিশ্চিত করতে চান। জনগণের মতামত ও সমস্যা শুনে তা বাস্তবায়নের মধ্য দিয়েই টেকসই উন্নয়ন সম্ভব বলে তিনি মন্তব্য করেন।
