খুলনা, বাংলাদেশ | ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  ফের উত্তপ্ত মণিপুর: ছড়িয়ে পড়েছে বিক্ষোভ-সহিংসতা, হয়েছে সশস্ত্র সংঘর্ষ
  পদ্মা নদীতে পুলিশের ওপর সন্ত্রাসীদের হামলা, ওসিসহ গুলিবিদ্ধ ৫
  যশোরে শাশুড়িকে হত্যার পর মরদেহ বস্তাবন্দি করলেন পুত্রবধূ
  এইচএসসি পরীক্ষার রুটিন প্রকাশ, শুরু ২ জুলাই
  নতুন ভাড়া নিয়ে সিদ্ধান্ত বৃহস্পতিবার
  ৩৬ টাকায় ধান, ৪৯ টাকায় সিদ্ধ চাল কিনবে সরকার
  দেড় মাস বয়সী সন্তানসহ সেই যুব মহিলা লীগ নেত্রী কারামুক্ত
  পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল
  ৩ মে থেকে ধান-চাল ও গম সংগ্রহ করবে সরকার
  বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম

এ দেশে আমরা ঐক্যবদ্ধভাবে বসবাস করতে চাই —– আবুল হোসেন আজাদ

[ccfic]

 

পরেশ দেবনাথ, বিশেষ প্রতিনিধি

জলাবদ্ধতা কেশবপুরের একটা বড় সমস্যা। রাস্তা ঘাটের সমস্যা আছে। ধানের শীষ শান্তির প্রতীক। ধানের শীষ প্রতীক জয়ী হলে দেশের উন্নয়ন হয়।আপনাদের প্রচেষ্টা ও ভালোবাসায় আমি যদি কাঙ্খিত লক্ষ্যে পৌঁছাতে পারি, জয়ী হতে পারি তাহলে আপনাদের সকল সমস্যার সমাধান করবো এ ওয়াদা আমি আপনাদের কাছে রেখে যেতে চাই। আমরা কেশবপুরে শান্তি প্রতিষ্ঠা করবো ইনশাআল্লাহ।
শুক্রবার (৩০ জানুয়ারী-২৬) বিকেলে উপজেলার হাসানপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে ধানের শীষ প্রতীকের পক্ষে গনজোয়ার সৃষ্টির লক্ষে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, উপজেলা বিএনপির সভাপতি ও যশোর-৬ (কেশবপুর) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী আলহাজ্ব আবুল হোসেন আজাদ।
তিনি আরো বলেন, কেশবপুরে কোন সন্ত্রাস থাকবে না। কোন চাঁদাবাজ থাকবে না। আপনারা সনাতন ধর্মের যারা আছেন তারা এ দেশে জন্মেছেন। এ দেশে আপনাদের সকলের জন্মগত অধিকার রয়েছে। এ দেশে আমরা ঐক্যবদ্ধভাবে বসবাস করতে চাই। আমি আপনাদের শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করবো। আপনাদের কোন সমস্যা থাকলে সরাসারি আমার সাথে যোগাযোগ করবেন। আমি ্আপনাদের সকল সমস্যার সমাধান করবো ইনশাআল্লাহ ।
হাসানপুর ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক মাহবুবুর রহমান মল্লিকের সভাপতিত্বে ইউনিয়নের কাবিলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব আব্দুস সামাদ বিশ্বাস, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মশিয়ার রহমান, সহ-সভাপতি ইউপি চেয়ারম্যান প্রভাষক আলাউদ্দিন আলা ।
এছাড়া বক্তব্য রাখেন, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি কুতুবউদ্দীন বিশ্বাস, উপজেলা বিএনপির সহ-সভাপতি মাসুদুজ্জামান মাসুদ, রেজাউল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আলমগীর কবির বিশ্বাস, হাসানপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক মিজানুর রহমান কাকর, সাংগঠনিক সম্পাদক সোহেল মেহদী প্রমূখ। এ সময় ওই ইউনিয়নের বিএনপি, ৯টি ওয়ার্ড বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
ছবিঃ
৩০/০১/২৬

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT