খুলনা, বাংলাদেশ | ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  রূপসায় চেয়ারম্যান প্রার্থী শেখ আব্দুর রশিদের গণসংযোগ.
  নরসিংদীর শিবপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ।
  কেশবপুরে ৩দিনব্যাপী কৃষি প্রযুক্তি প্রদর্শন মেলা সমাপ্ত
  খুলনায় গণশুনানিতে ডিসির মানবিক উদ্যোগ, হৃদরোগীর পাশে দাঁড়ালেন নবাগত জেলা প্রশাসক
  বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৩ ডিআইজি
  তেরখাদায় পল্লী বিদ্যুতের ঘনঘন লোডশেডিংয়ে জনজীবন বিপর্যস্ত
  ডুমুরিয়ায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন ক্রীড়া পরিদপ্তরের আওতায় নতুন কুঁড়ি স্পের্টস কর্মসূচি বাস্তবায়ন উপলক্ষে প্রস্তুতি সভা
  ঐকমত্যে পৌঁছালো রাশিয়া-উত্তর কোরিয়া
  ইসলামাবাদে বসার শর্ত দিলেন ইরানের রাষ্ট্রদূত
  দিঘলিয়ায় মহানবী (সা.)-কে নিয়ে কটূক্তির প্রতিবাদে মানববন্ধন

রাণীশংকৈলে নির্বাচনী ব্যানারে অগ্নিসংযোগ, রাজনৈতিক মহলে উদ্বেগ

[ccfic]

খুলনার সময়ের খবর  ডেস্ক :

ঠাকুরগাঁও-৩ (পীরগঞ্জ–রাণীশংকৈল) আসনের রাণীশংকৈল উপজেলার নেকমরদ এলাকায় নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মিজানুর রহমান মাস্টারের একটি ব্যানারে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
বুধবার রাতের কোনো এক সময় নেকমরদ কারিগরি ও বাণিজ্যিক মহাবিদ্যালয়ের পাশের এলাকায় ব্যানারটিতে আগুন দেওয়া হয়।রাতেই এলাকাবাসী ব্যানারটি সম্পূর্ণ দগ্ধ অবস্থায় দেখতে পেয়ে বিষয়টি জানাজানি হয়। এতে করে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়ে।
স্থানীয়রা জানান, সম্প্রতি একই ধরনের ঘটনা অন্য এলাকাতেও ঘটেছে। এর আগে ঠাকুরগাঁও-১ আসনে জামায়াতের মনোনীত প্রার্থীর একটি ব্যানার মঙ্গলবার গভীর রাতে ছিঁড়ে ফেলার অভিযোগ ওঠে। ধারাবাহিক এসব ঘটনায় নির্বাচনী পরিবেশ নিয়ে শঙ্কা প্রকাশ করছেন অনেকেই।
জামায়াতের প্রার্থী মিজানুর রহমান মাস্টারের সমর্থকদের অভিযোগ, পরিকল্পিতভাবে ভয়ভীতি সৃষ্টি করে নির্বাচনী কার্যক্রম বাধাগ্রস্ত করার চেষ্টা চলছে। তারা দ্রুত তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানান।
এ ঘটনায় বিএনপির স্থানীয় স্থায়ী নেতাকর্মীরাও অসন্তোষ প্রকাশ করেছেন। তাদের ভাষ্য, সহিংসতা ও নাশকতার মাধ্যমে রাজনীতি করার সংস্কৃতি গণতন্ত্রের জন্য ক্ষতিকর এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখাই সবার দায়িত্ব।
ঘটনা সম্পর্কে এখনো আইনশৃঙ্খলা বাহিনীর কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। তবে স্থানীয়দের প্রত্যাশা, প্রশাসন দ্রুত পদক্ষেপ নেবে এবং ঘটনার নেপথ্য কারণ উদঘাটন করবে।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT