খুলনা, বাংলাদেশ | ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  রূপসায় চেয়ারম্যান প্রার্থী শেখ আব্দুর রশিদের গণসংযোগ.
  নরসিংদীর শিবপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ।
  কেশবপুরে ৩দিনব্যাপী কৃষি প্রযুক্তি প্রদর্শন মেলা সমাপ্ত
  খুলনায় গণশুনানিতে ডিসির মানবিক উদ্যোগ, হৃদরোগীর পাশে দাঁড়ালেন নবাগত জেলা প্রশাসক
  বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৩ ডিআইজি
  তেরখাদায় পল্লী বিদ্যুতের ঘনঘন লোডশেডিংয়ে জনজীবন বিপর্যস্ত
  ডুমুরিয়ায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন ক্রীড়া পরিদপ্তরের আওতায় নতুন কুঁড়ি স্পের্টস কর্মসূচি বাস্তবায়ন উপলক্ষে প্রস্তুতি সভা
  ঐকমত্যে পৌঁছালো রাশিয়া-উত্তর কোরিয়া
  ইসলামাবাদে বসার শর্ত দিলেন ইরানের রাষ্ট্রদূত
  দিঘলিয়ায় মহানবী (সা.)-কে নিয়ে কটূক্তির প্রতিবাদে মানববন্ধন

কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় হাতপাখায় ভোট দিন- মুফতী আমানুল্লাহ

[ccfic]

 

শেখ নাসির উদ্দিন, খুলনা: ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখার খুলনা-২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব মুফতী আমানুল্লাহ মহানগরীর সদর থানার ২১ নং ওয়ার্ডের পাওয়ার হাউজ মোড়, জব্বার স্বরণী, ষ্টেশন রোড, কদমতলা, রেল স্টেশন, ৫ ও ৭ নম্বর ঘাট, জোড়া গেট, নিক্সন মার্কেট, জব্বার মার্কেট, হেলাতলা, ক্লে রোড, ডাকবাংলা, বড় বাজার সহ বিভিন্ন এলাকায় গণসংযোগ , পথসভা ও প্রচার মিছিল করেন।

বুধবার (২৮ জানুয়ারী) অনুষ্ঠিত গণসংযোগে সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের আদর্শ, লক্ষ্য ও কর্মসূচি তুলে ধরেন। এ সময় ন্যায়ভিত্তিক সমাজ, সুশাসন ও দুর্নীতিমুক্ত রাষ্ট্র গঠনে হাতপাখা প্রতীকের পক্ষে ভোট প্রদানের আহ্বান জানানো হয়।
পথসভায় মুফতী আমানুল্লাহ বলেন, দেশের পরিবর্তনের জন্য ইসলামের পক্ষে, ন্যায়ের পক্ষে, ভালো নীতি-আদর্শের পক্ষে, মানবতার কল্যাণে হাতপাখায় ভোট দেওয়ার আহবান জানান।
গণসংযোগে উপস্থিত ছিলেন নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক ও নগর সিনিয়র সহ-সভাপতি শেখ মোঃ নাসির উদ্দিন, সহ-সভাপতি আলহাজ্ব আবু তাহের, নগর সেক্রেটারী মুফতী ইমরান হোসাইন, জয়েন্ট সেক্রেটারী মাওঃ দ্বীন ইসলাম, নগর সাংগঠনিক সম্পাদক মোঃ সাইফুল ইসলাম, মোঃ মইন উদ্দিন, আব্দুর রশিদ, আব্দুল মান্নান, মোঃ কবির হোসেন হাওলাদার, মোঃ আব্দুল মান্নান, মোঃ মোস্তফা জামাল, মোঃ আবু হানিফ, একরাম হোসেন,আব্দুস সোবাহান, মোঃ আনোয়ার হোসেন, আব্দুর রহমান সবুজ, মোহাম্মদ রবিউল ইসলাম, মোঃ মনিরুজ্জামান মুকুল, মাওলানা হাবিবুল্লাহ, মোঃ ফয়সাল করিম, আব্দুল মান্নান সরদার, হাবিবুল্লাহ মেসবাহ, মোঃ আসাদুল্লাহ, আল-আমিন, হাফেজ উসামা আবরার, মাশরাফি বিন মুর্তজা সহ ওয়ার্ডের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মী।
গণসংযোগকালে স্থানীয় জনগণের স্বতঃস্ফূর্ত সাড়া লক্ষ্য করা গেছে ।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT