খুলনা, বাংলাদেশ | ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  ডুমুরিয়ার খর্নিয়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় বি এনপি নেতা আবুল কাশেম
  ‎ডুমুরিয়ায় ভদ্রানদী খননের মাটি বিক্রি সিন্ডিকেট আবারও সক্রিয়, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন বিদ্ধ জনগণ
  উখিয়ায় ইয়াবাসহ ৪ ভাই-বোন আটক
  দাকোপ উপজেলা নবগঠিত যাত্রা শিল্পী পরিষদের পরিচিতি সভা
  ডুমুরিয়ায় সরকারি রাস্তা দখল করে ভাড়াটিয়া দোকানদারদের পসরা: চরম ভোগান্তিতে চালক ও সাধারণ মানুষ
  তেরখাদায় উন্নয়ন কার্যক্রম পরিদর্শনে এমপি হেলাল, আবনালী বিলে পোনা অবমুক্ত
  খুলনায় ১১ দলের বিভাগীয় সমাবেশ আরেকটি ‘অনিবার্য বিপ্লবের’ প্রস্তুতি নিন —–ডা. শফিকুর রহমান
  আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের পাশে সরকার, ডুমুরিয়ায় জিআর চাল ও নগদ অর্থ বিতরণ
  যশোরের কেশবপুর-বেতগ্রাম সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের জোর দাবী
  কেশবপুর থানা প্রেসক্লাবের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত

দিঘলিয়ায় যুবদলের জরুরি নির্বাচনী কর্মী সভা অনুষ্ঠিত

[ccfic]

 

মোল্লা ইকবাল হুসাইন,দিঘলিয়া (খুলনা) প্রতিনিধি :

খুলনার দিঘলিয়া সদর ইউনিয়নের ১নং ওয়ার্ড কার্যালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের উদ্যোগে এক জরুরি নির্বাচনী কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার (২৫ জানুয়ারি ২০২৬) আগামী দিনের নির্বাচনী কার্যক্রম জোরদার ও সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে এ সভার আয়োজন করা হয়।

দিঘলিয়া সদর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মোঃ গোলাম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিঘলিয়া উপজেলা যুবদলের আহ্বায়ক কুদরত-ই-এলাহী স্পিকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে সাংগঠনিক দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন জেলা যুবদলের সদস্য মোল্লা মাহবুব আলম এবং উপজেলা যুবদলের সদস্য মোঃ সোহাগ বিশ্বাস।

সভায় আরও উপস্থিত ছিলেন দিঘলিয়া সদর ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রুবেল তালুকদার, বারাকপুর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক আঃ আলীম বিশ্বাসসহ সদর ইউনিয়ন ও ১নং ওয়ার্ড যুবদলের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ ও কর্মীরা।

বক্তারা আসন্ন নির্বাচনকে সামনে রেখে দলীয় শৃঙ্খলা বজায় রাখা, ওয়ার্ডভিত্তিক সাংগঠনিক কাঠামো আরও সুসংহত করা এবং তৃণমূল পর্যায়ে কর্মীদের সক্রিয় ভূমিকা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি নির্বাচনে ধানের শীষের পক্ষে জনমত গড়ে তোলার লক্ষ্যে ধারাবাহিক কর্মসূচি বাস্তবায়নের আহ্বান জানান তারা।

ঐক্যবদ্ধভাবে কাজ করে দলকে আরও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্তের মধ্য দিয়ে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT