খুলনা, বাংলাদেশ | ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  রূপসায় চেয়ারম্যান প্রার্থী শেখ আব্দুর রশিদের গণসংযোগ.
  নরসিংদীর শিবপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ।
  কেশবপুরে ৩দিনব্যাপী কৃষি প্রযুক্তি প্রদর্শন মেলা সমাপ্ত
  খুলনায় গণশুনানিতে ডিসির মানবিক উদ্যোগ, হৃদরোগীর পাশে দাঁড়ালেন নবাগত জেলা প্রশাসক
  বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৩ ডিআইজি
  তেরখাদায় পল্লী বিদ্যুতের ঘনঘন লোডশেডিংয়ে জনজীবন বিপর্যস্ত
  ডুমুরিয়ায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন ক্রীড়া পরিদপ্তরের আওতায় নতুন কুঁড়ি স্পের্টস কর্মসূচি বাস্তবায়ন উপলক্ষে প্রস্তুতি সভা
  ঐকমত্যে পৌঁছালো রাশিয়া-উত্তর কোরিয়া
  ইসলামাবাদে বসার শর্ত দিলেন ইরানের রাষ্ট্রদূত
  দিঘলিয়ায় মহানবী (সা.)-কে নিয়ে কটূক্তির প্রতিবাদে মানববন্ধন

কেশবপুরে ধানের শীষ প্রতীকের নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন

[ccfic]

 

পরেশ দেবনাথ, বিশেষ প্রতিনিধি

যশোরের কেশবপুর পৌরসভার ২ নং ওয়ার্ডে ধানের শীষ প্রতীকের নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে। রোববার (২৫ জানুয়ারী-২৬) সন্ধ্যায় যশোর-৬ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী আলহাজ্ব আবুল হোসেন আজাদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ওই কার্যালয়ের উদ্বোধন করেন। এ সময় তিনি বলেন, আমরা বিএনপির রাজনীতি করি। আমরা আমাদের নেতা তারেক রহমানের রাজনীতি করি। আমরা ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশের কোথাও কোন শক্তি ধানের শীষ প্রতীককে পরাজিত করতে পারবে না। আমরা ঐক্যবদ্ধ ভাবে কাজ করবো আমাদে প্রিয় প্রতীক যেন জয়লাভ করতে পারে। আমরা বিজয় অর্জন করে যশোর-৬ আসন যেন আমাদের প্রিয় নেতা তারেক রহমানকে উপহার দিতে পারি।
ওয়ার্ড বিএনপি’র সভাপতি মতিন গাজীর সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব আব্দুস সামাদ বিশ্বাস, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মশিয়ার রহমান, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি কুতুব উদ্দিন বিশ্বাস।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলমগীর কবির বিশ্বাস, হুমায়ুন কবির সুমন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামান চৌধুরী, ২ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস, সাংগঠনিক সম্পাদক ইয়াছিন আলী মোড়ল-সহ ওই ওয়ার্ড বিএনপির শতাধিক নেতাকর্মী।
ছবিঃ
২৫/০১/২৬

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT