খুলনা, বাংলাদেশ | ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  দুই কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক
  ৯ মাসেই এক লাখ কোটি টাকার রেকর্ড রাজস্ব ঘাটতি
  পরিবহনের নতুন ভাড়া নির্ধারণ আজ
  একটি নারী আসন হারাচ্ছে জামায়াত-এনসিপি জোট
  নকলমুক্ত পরিবেশে রূপসার শিয়ালী কেন্দ্রে এসএসসির দ্বিতীয় দিনের পরীক্ষা সম্পন্ন
  যুক্তরাষ্ট্রের অনুরোধে আট নারীর মৃত্যুদণ্ড স্থগিত করেছে ইরান
  পানামা খালে ব্যাপক জট, ৪০ লাখ ডলারে সিরিয়াল বিক্রি
  শুল্কমুক্ত নয় সরকারি গাড়ির কথা বলেছি
  ছাত্রদল নেতা অন্তর শ্রীপুরে পরীক্ষার্থীদের মাঝে কলম ও স্কেল বিতরণ অনুষ্ঠিত
  খুলনায় স্কুল ফিডিংয়ে নিম্নমানের খাদ্য সরবরাহের অভিযোগ, ছত্রাকযুক্ত রুটি নিয়ে তদন্তে অনিয়মের সত্যতা

কেশবপুরে জামায়াত ইসলামী প্রার্থীর প্রেসক্লাবে মতবিনিময়

[ccfic]

পরেশ দেবনাথ, বিশেষ প্রতিনিধি

যশোর-৬ (কেশবপুর) আসনে জামায়াত ইসলামী মনোনীত দাড়িপাল্লা প্রতীকের প্রার্থী অধ্যাপক মোক্তার আলী উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক মোক্তার আলী সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন।
বুধবার (২১ জানুয়ারী-২৬) বিকেলে কেশবপুর প্রেসক্লাব মিলনায়তনে দাড়িপাল্লা প্রতীক পেয়েই তিনি সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন।
মতবিনিময়কালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জামায়াতের প্রার্থী অধ্যাপক মোক্তার আলী বলেন, সুযোগ তৈরি হলে কেশবপুরের স্থায়ী জলাবদ্ধতা দূরীকরণ ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করাসহ সকলকে সঙ্গে নিয়ে একটি সুন্দর নিরাপদ শান্তিপূর্ণ কেশবপুর গড়ার লক্ষ্যে কাজ করবেন।
তিনি আরও বলেন, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে আপনারা (সাংবাদিকরা) কাউকে ছাড় দিবেন না। সেটা আমার বিরুদ্ধে হোক কিংবা অন্য কারো বিরুদ্ধে হোক। সঠিক, সুষ্ঠু ও নিরপেক্ষ সংবাদ পরিবেশিত হলে দেশটা আরও সুন্দর ও গতিশীল হবে এবং উন্নয়নের মহাসড়কে উঠতে পারবে।মতবিনিময়কালে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, কেশবপুরে দাড়িপাল্লা প্রতীকের প্রধান নির্বাচনী এজেন্ট সাইদুর রহমান সাইদ ও যশোর জেলা জামায়াতের উলামা বিভাগের সেক্রেটারি মাওলানা আব্দুস সামাদ। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা জামায়াতের সেক্রেটারি মাস্টার রফিকুল ইসলাম, নায়েবে আমির মাওলানা রেজাউল ইসলাম, পেশাজীবী বিভাগের সভাপতি অ্যাডভোকেট ওজিয়ার রহমান, কর্মপরিষদ সদস্য প্রভাষক আব্দুস সাত্তার, কৃষিবিদ তাজামুল ইসলাম দীপু, পৌর জামায়াতের আমির প্রভাষক জাকির হোসেন প্রমুখ।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT