খুলনা, বাংলাদেশ | ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  আখাউড়ায় মাদক সহ গ্রেফতার ১
  দিনাজপুর বীরগঞ্জের কাজল গ্রামে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে আদিবাসী মহিলার মৃত্যু 
  খুলনায় গ্রেনেড বাবুর বাড়িতে অভিযান, ভাই জনি আটক
  ফেসবুক-মেসেঞ্জার সার্ভার ডাউন
  খুলনা সিটি হাসপাতালে আগুন, উঠে এলো মানবিকতার গল্প
  থানা পর্যায়ে “Startup, Science Project and Innovation Idea Showcasing Program” এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত
  ডুমুরিয়ায় আট বছরেও শেষ হয়নি ৬০ মিটার সেতুর কাজ চরম দুর্ভোগে মানুষ
  বিশ্বকাপ ফুটবলের উম্মাদনায় মুখরিত কক্সবাজারের ঈদগাঁওয়ের পাড়া মহল্লা
  কেশবপুরে মাছের ঘের করতে সরকারি  রাস্তার ব্যবহার, হুমকির মুখে গ্রামীণ সড়ক
  সুনামগঞ্জের হরিনগরে বাড়ির ছাঁদ থেকে গাঁজার গাছসহ ১ জন আটক

নির্বাচনী দায়িত্বে দেড় লাখ পুলিশ, খাবার গ্রহণও নিষিদ্ধ

[ccfic]

 

সোহেল রানা,স্টাফ রিপোর্টার :

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেড় লাখ পুলিশ সদস্য পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি স্পষ্ট করে বলেন, কোনো প্রার্থী বা প্রার্থীর এজেন্টের কাছ থেকে কোনো ধরনের আর্থিক সুবিধা তো দূরের কথা, খাবারও গ্রহণ করা যাবে না।

রোববার (আজ) সকালে রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমির প্যারেড গ্রাউন্ডে ৪১তম বিসিএস পুলিশের শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদের (এএসপি) প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন,

“পুলিশ যদি পেশাদারিত্বের পরিচয় দিয়ে কাজ করে, তাহলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে নিরপেক্ষ নির্বাচন হিসেবে বিবেচিত হবে।”

অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, পুলিশের লুট হওয়া অস্ত্র নির্বাচনকালীন সময়ে ব্যবহৃত হবে না-এ বিষয়ে তিনি নিশ্চিত। তিনি জানান, প্রতিবেশী দেশের সীমান্ত দিয়ে কিছু অস্ত্র আসছে ঠিকই, তবে সেগুলো নিয়মিতভাবে উদ্ধার করা হচ্ছে।

এ সময় তিনি জঙ্গিবাদ ও চরমপন্থা প্রসঙ্গেও কথা বলেন। উপদেষ্টা দাবি করেন, আগের তুলনায় দেশে জঙ্গিবাদ ও চরমপন্থী কর্মকাণ্ড অনেক কমেছে এবং বর্তমানে জঙ্গিবাদ প্রায় নেই বললেই চলে। তবে তিনি বলেন, কিছু ফ্যাসিস্ট জঙ্গি দেশের বাইরে অবস্থান করছে।

স্বরাষ্ট্র উপদেষ্টালেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী আরো বলেন “ফ্যাসিস্ট জঙ্গিরা এখন অন্য দেশে অবস্থান করছে। তাদের দেশে ফিরিয়ে এনে আইনের আওতায় আনার চেষ্টা করা হবে।”

কুচকাওয়াজে ৪১তম বিসিএস পুলিশ ব্যাচের ৮৭ জন, ২৮তম বিসিএসের ১ জন, ৩৫তম বিসিএসের ৩ জন, ৩৬তম বিসিএসের ১ জন, ৩৭তম বিসিএসের ২ জন এবং ৪০তম বিসিএসের ২ জনসহ মোট ৯৬ জন প্রশিক্ষণার্থী অংশ নেন।

প্রধান অতিথি হিসেবে স্বরাষ্ট্র উপদেষ্টা কুচকাওয়াজের অভিবাদন গ্রহণ করেন এবং প্রশিক্ষণের বিভিন্ন বিষয়ে শ্রেষ্ঠত্ব অর্জনকারী প্রশিক্ষণার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT