
সোহেল রানা,স্টাফ রিপোর্টার :
আমরা গভীর ভাবে মর্মাহত ও শোকাহত,,,
আমাদের প্রিয় সহকর্মী সহযোদ্ধা তানোর প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক দৈনিক আমার দেশ পত্রিকার তানোর উপজেলা প্রতিনিধি মামুনুর রশীদ মামুন আজ বুধবার ১৭ ডিসেম্বর/২৫ তারিখ ভোর ৬টার দিকে তানোর পৌর এলাকার বেলপুকুরিয়াস্থ নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্নালিল্লাহি রাজেউন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৪৪ বছর। তিনি স্ত্রী ও ১ কন্যা সন্তানসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গণগ্রাহি রেখে গেছেন।
তার এই আকস্মিক মৃত্যুতে আমরা গভীরভাবে মর্মাহত ও শোকাহত। আমর অসাধারণ একজন সহকর্মী এবং বন্ধুকে হারালাম। তাঁর কর্মনিষ্ঠা ও অমায়িক ব্যবহার আমরা সবসময় স্মরণ করব। তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি। আল্লাহ তাঁকে জান্নাতুল ফেরদাউস নসীব করো-আমিন
তার নামাজে জানাজা বাদ জোহর শেষে অনুষ্ঠিত হবে…সকলের কাছে তার জন্য দোয়া কামনা করছি,,, মহান আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদাউস নাসিব করেন -আমিন
