খুলনা, বাংলাদেশ | ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  দ্রুতই খুলবে ক্রিসেন্ট-পিপলস মিলের মধ্যবর্তী বন্ধ সড়ক : হেলাল
  আখাউড়ায় মাদক সহ গ্রেফতার ১
  দিনাজপুর বীরগঞ্জের কাজল গ্রামে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে আদিবাসী মহিলার মৃত্যু 
  খুলনায় গ্রেনেড বাবুর বাড়িতে অভিযান, ভাই জনি আটক
  ফেসবুক-মেসেঞ্জার সার্ভার ডাউন
  খুলনা সিটি হাসপাতালে আগুন, উঠে এলো মানবিকতার গল্প
  থানা পর্যায়ে “Startup, Science Project and Innovation Idea Showcasing Program” এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত
  ডুমুরিয়ায় আট বছরেও শেষ হয়নি ৬০ মিটার সেতুর কাজ চরম দুর্ভোগে মানুষ
  বিশ্বকাপ ফুটবলের উম্মাদনায় মুখরিত কক্সবাজারের ঈদগাঁওয়ের পাড়া মহল্লা
  কেশবপুরে মাছের ঘের করতে সরকারি  রাস্তার ব্যবহার, হুমকির মুখে গ্রামীণ সড়ক

রাজশাহীতে ‘রাজা প্রমদানাথ টাউন হল’ উদ্বোধন

[ccfic]

সোহেল রানা,স্টাফ রিপোর্টার :

দিঘাপতিয়া রাজবংশের ষষ্ঠ রাজা প্রমদানাথ রায় শিক্ষা, সংস্কৃতি ও মানবকল্যাণের প্রতি অগাধ আগ্রহী ছিলেন। রাজশাহী কলেজে ছাত্রাবাস নির্মাণ, শিক্ষার্থীদের জন্য বৃত্তি প্রবর্তন এবং প্রমথনাথ বালিকা বিদ্যালয়ের জন্য মনোরম ভবন নির্মাণসহ বিভিন্ন জনকল্যাণমূলক কর্মকাণ্ডে তাঁর অবদান রাজশাহীর ইতিহাসে স্মরণীয় হয়ে রয়েছে।প্রমদানাথ রায় বাহাদুর রাজশাহী অ্যাসোসিয়েশনের সভাপতি এবং বঙ্গীয় জমিদার সভার অন্যতম প্রতিষ্ঠাতা ও অবৈতনিক সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন।তাঁর এই অবদানকে সম্মান জানিয়ে রাজশাহীতে উদ্বোধন করা হয়েছে ‘রাজা প্রমদানাথ টাউন হল’।বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকালে নগরীর অলকার মোড়ে অবস্থিত অ্যাসোসিয়েশন ভবনের তৃতীয় তলায় ভার্চুয়ালি এই টাউন হলের উদ্বোধন করেন জেলা প্রশাসক ও অ্যাসোসিয়েশনের সভাপতি আফিয়া আখতার। উদ্বোধনের পর অ্যাসোসিয়েশন ভবনের সেমিনার কক্ষটির নামকরণ করা হয় ‘একে‌এম আবদুস সালাম স্মৃতি সেমিনার কক্ষ’।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি সবুর আলী, সাধারণ সম্পাদক ড. তসিকুল ইসলাম রাজা, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক আব্দুর রশিদ, দপ্তর সম্পাদক অধ্যক্ষ এসএম রেজাউল ইসলাম, নির্বাহী সদস্য আকবারুল হাসান মিল্লাত, লিয়াকত আলী, হাসেন আলী, সফিউদ্দিন আহমেদ ও ড. মো. গোলাম মাওলা প্রমুখ।বক্তারা উল্লেখ করেন, দীঘাপতিয়ার রাজপ্রাসাদে ১৮৭৬ খ্রিষ্টাব্দে জন্মগ্রহণ করেন প্রমদানাথ রায় বাহাদুর। তিনি রাজা প্রমথনাথ রায়ের জ্যেষ্ঠপুত্র এবং ১৮৯৮ সালে ব্রিটিশ সরকার তাঁকে“রাজা”উপাধিতে ভূষিত করে।বক্তারা আরও বলেন,“দিঘাপতিয়া রাজবংশের ষষ্ঠ রাজা প্রমদানাথ রায় বাহাদুর (১৮৯৪-১৯১৪) জনহিতৈষী শাসক ছিলেন। তাঁর শাসনামলে শিক্ষা, সংস্কৃতি ও মানবকল্যাণে বহু গুরুত্বপূর্ণ উদ্যোগ নেওয়া হয়। রাজা প্রমদানাথ রায় বাহাদুরের অবদান রাজশাহীর ইতিহাসকে সমৃদ্ধ করেছে। এই টাউন হল ভবিষ্যতে সংস্কৃতি চর্চা, গবেষণা ও সামাজিক উন্নয়নের কেন্দ্র হিসেবে কাজ করবে।”

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT