খুলনা, বাংলাদেশ | ২রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  দীর্ঘ এক যুগেও মেলেনি মুক্তি: লবণচরা শিপইয়ার্ড রোডের বেহাল দশায় জনদুর্ভোগ চরমে
  ঈদগাঁওতে জাতীয় ফল কাঁঠালের ভাল ফলন, স্থানীয়দের মাঝে হাসি 
  চাচা-ভাতিজার সংঘর্ষে ইটের আঘাতে বৃদ্ধার মৃত্যু
  দিনাজপুর বোচাগঞ্জে সাবেক স্ত্রীর হাতে স্বামী খু’ন পায়ের রগ কেটে নির্মম হ’ত্যাকাণ্ড
  মাদারীপুর জেলা হাসপাতালে ১০ শয্যাবিশিষ্ট আইসিইউ সেবা চালু 
  খুলনার ফুলতলায় ৭পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ও ওয়ারেন্টভুক্ত আরও ৪ আসামি আদালতে প্রেরণ
  খুলনার কয়রা ত্রাণের টাকা পেলেন জামায়াত এমপির এপিএস, আত্মীয়স্বজন
  মুঠোফোনে আসক্ত ঈদগাঁওর তরুন-যুব প্রজন্ম, অনলাইনে ঝুঁকছে
  আবু সাঈদ হত্যা মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ, রায়ের অপেক্ষায় আরও ৩ মামলা
  দ্রুতই খুলবে ক্রিসেন্ট-পিপলস মিলের মধ্যবর্তী বন্ধ সড়ক : হেলাল

অভয়নগরের খাল-বিলে রাতের আধারে অতিথি পাখি শিকার: পরিবেশ বিপর্যয়ের শঙ্কা

[ccfic]

সোহেল রানা,স্টাফ রিপোর্টার :

অভয়নগরের বিভিন্ন খাল ও বিলে একদল পাখি শিকারী রাতের আধারে মিউজিক বাজিয়ে অতিথি পাখি শিকার করছে। চলিশীয়া, বাগদাহ, কোটা, সুন্দলীসহ এলাকার খাল-বিলে এ ধরনের অভিযান চলছে বলে স্থানীয়রা জানিয়েছেন। শিকারকৃত পাখি সকালে চড়া দামে বিক্রি করা হচ্ছে।

বাংলাদেশে অতিথি পাখি শিকার সম্পূর্ণ নিষিদ্ধ। বন্য প্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন, ২০১২ অনুযায়ী অতিথি পাখি শিকার, ধরা, হত্যা, ক্রয়-বিক্রয় বা ভক্ষণ করা দণ্ডনীয় অপরাধ। প্রথমবার অপরাধ হলে এক বছর পর্যন্ত কারাদণ্ড বা ৫০ হাজার টাকা জরিমানা, আর পুনরাবৃত্তিতে তিন বছর পর্যন্ত কারাদণ্ড বা দুই লাখ টাকা জরিমানা হতে পারে। এছাড়াও, পাখির দেহ বা মাংস দখল বা বিক্রির জন্য সর্বোচ্চ ছয় মাস কারাদণ্ড বা ৩০ হাজার টাকা অর্থদণ্ড আরোপ করা হয়েছে।

বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, অতিথি পাখি শিকার শুধু প্রজাতির সংখ্যা কমাচ্ছে না, এটি জলাশয়ের ইকোসিস্টেমকে ক্ষতিগ্রস্ত করছে। পাখি কমে গেলে পোকামাকড়ের বিস্তার ঘটে, যা পরিবেশের ভারসাম্যকে বিপন্ন করছে।

স্থানীয়রা অভয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং থানা ভারপ্রাপ্ত কর্মকর্তার দৃষ্টি আকর্ষণ করেছেন, যাতে অবিলম্বে আইন প্রয়োগ ও শিকার প্রতিরোধে ব্যবস্থা নেওয়া হয়। পাখি রক্ষা না করলে শুধু প্রজাতি নয়, এলাকার পরিবেশও বিপর্যয়ের মুখে পড়বে।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT