খুলনা, বাংলাদেশ | ৪ঠা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  ধ্বংসের কিনারায় কয়রা যুবসমাজ গিলে খাচ্ছে মাদক-জুয়ার বিষাক্ত সিন্ডিকেট
  আজগড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনার শীর্ষে _মোল্লা লিটন আহমেদ.
  হাসান হত্যা মামলায় নিহতের পরিবার ও স্বজনদের নামে থানায় ২ টি পৃথক মিথ্যা মামলা- ন্যায় বিচার নিয়ে শঙ্কায় এলাকাবাসী
  ৩-০ গোলেই জিতল আর্জেন্টিনা
  মানষ রায় সভাপতি দেবব্রত সরদার দেবু সাধারণ সম্পাদক দাকোপে যাত্রা শিল্পী পরিষদের কমিটি গঠন
  দীর্ঘ এক যুগেও মেলেনি মুক্তি: লবণচরা শিপইয়ার্ড রোডের বেহাল দশায় জনদুর্ভোগ চরমে
  ঈদগাঁওতে জাতীয় ফল কাঁঠালের ভাল ফলন, স্থানীয়দের মাঝে হাসি 
  চাচা-ভাতিজার সংঘর্ষে ইটের আঘাতে বৃদ্ধার মৃত্যু
  দিনাজপুর বোচাগঞ্জে সাবেক স্ত্রীর হাতে স্বামী খু’ন পায়ের রগ কেটে নির্মম হ’ত্যাকাণ্ড
  মাদারীপুর জেলা হাসপাতালে ১০ শয্যাবিশিষ্ট আইসিইউ সেবা চালু 

রাজশাহীতে বাসায় ঢুকে অস্ত্রে মুখে জিম্মি করে ডাকাতি

[ccfic]

সোহেল রানা,স্টাফ রিপোর্টার :

রাজশাহীর সপুরা এলাকায় গভীর রাতে বাষায় ঢুকে ধারালো অস্ত্র মুখে জিম্মি করে এক ব্যাক্তির বাসায় দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দিনগত রাত পৌনে ৩টার দিকে এ ঘটনা ঘটে। এতে এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

রাতে ওই বাসায় ঘটনায় ছিলেন মোছা. মুর্শেদা খাতুন ও ভাতিজা আমানুল্লাহ আমান ছিলেন। মুর্শেদা খাতুন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার এবং আমানুল্লাহ সাংবাদিক।

ভুক্তভোগি পরিবার জানায়, রাত ২টা ৫৫ মিনিটের দিকে আমানের ঘুম ভাঙলে তিনি রুমে একজন লোককে দেখতে পান এবং চোর বলে চিৎকার দেন। এ সময় দুর্বৃত্তরা তাদের অন্ত্রের মুখে জিম্মি করে এবং ডাইনিং থাকা চাবি ব্যবহার করে বাইরে থেকে তালা দিয়ে তাদের অবরুদ্ধ করে। এরপর নিচে নেমে তারা পালিয়ে যায়।

দুর্বৃত্তরা বাসা থেকে একটি ল্যাপটপ, দুটি ব্যাগ, নগদ টাকা এবং দুটি ব্যাংকের চেকবইসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন জিনিসপত্র নিয়ে যায়। ড্রয়িং রুমের টেবিলে একটি ধারালো বটি (হাসুয়া) ফেলে যায়, যা দেখে পরিবার আতঙ্কিত হয়ে পড়ে। তারা অবরুদ্ধ অবস্থায় ৯৯৯-এ ফোন করলে পুলিশ এসে বাইরে থেকে গেট খুলে তাদের উদ্ধার করে।

মুর্শেদা খাতুন বলেন, “এটা সাধারণ চুরি নয়; দুর্বৃত্তরা ডাকাতি স্টাইলে ঘটনাটি ঘটিয়েছে। রান্নাঘরের ভেন্টিলেটর ভেঙে ভেতরে ঢুকে এবং তার কাছে ধারালো অস্ত্র ছিল। আমাদের ঘুম ভাঙলে আক্রমণ করার প্রস্তুতিও ছিল। দ্রুত পুলিশ না এলে বড় ধরনের জানমালের ক্ষতি হতে পারত। হয়তো আমাকে ও আমার নাতিকে মেরেই ফেলত।”

ঘটনার পর শুক্রবার রাতে আরএমপির বোয়ালিয়া মডেল থানায় একটি মামলা করা হয়। থানার ওসি আবুল কালাম আজাদ জানান, বিষয়টি তদন্তাধীন রয়েছে। চুরি হওয়া মালামাল উদ্ধারে এবং দুর্বৃত্তদের গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT