খুলনা, বাংলাদেশ | ২রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  দীর্ঘ এক যুগেও মেলেনি মুক্তি: লবণচরা শিপইয়ার্ড রোডের বেহাল দশায় জনদুর্ভোগ চরমে
  ঈদগাঁওতে জাতীয় ফল কাঁঠালের ভাল ফলন, স্থানীয়দের মাঝে হাসি 
  চাচা-ভাতিজার সংঘর্ষে ইটের আঘাতে বৃদ্ধার মৃত্যু
  দিনাজপুর বোচাগঞ্জে সাবেক স্ত্রীর হাতে স্বামী খু’ন পায়ের রগ কেটে নির্মম হ’ত্যাকাণ্ড
  মাদারীপুর জেলা হাসপাতালে ১০ শয্যাবিশিষ্ট আইসিইউ সেবা চালু 
  খুলনার ফুলতলায় ৭পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ও ওয়ারেন্টভুক্ত আরও ৪ আসামি আদালতে প্রেরণ
  খুলনার কয়রা ত্রাণের টাকা পেলেন জামায়াত এমপির এপিএস, আত্মীয়স্বজন
  মুঠোফোনে আসক্ত ঈদগাঁওর তরুন-যুব প্রজন্ম, অনলাইনে ঝুঁকছে
  আবু সাঈদ হত্যা মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ, রায়ের অপেক্ষায় আরও ৩ মামলা
  দ্রুতই খুলবে ক্রিসেন্ট-পিপলস মিলের মধ্যবর্তী বন্ধ সড়ক : হেলাল

রাজশাহীতে ট্রাভেল এজেন্সি আইন সংশোধনের দাবিতে মানববন্ধন

[ccfic]

সোহেল রানা,স্টাফ রিপোর্টার :রাজশাহীতে ট্রাভেল এজেন্সি নিবন্ধন ও নিয়ন্ত্রণ সংক্রান্ত খসড়া আইনের কিছু ধারা সংশোধনের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে নগরীর আলোকা মোড়ে আয়োজিত ঘণ্টাব্যাপী এই কর্মসূচিতে অংশ নেন বৃহত্তর রাজশাহী অঞ্চলের প্রায় শতাধিক ট্রাভেল এজেন্সি মালিক।মানববন্ধনে বক্তারা উদ্বেগ প্রকাশ করেন, খসড়া আইনে ১০ লাখ টাকার জামানত এবং বিটুবি (এক এজেন্সি থেকে অন্য এজেন্সির টিকিট বিক্রি) ব্যবসা নিষিদ্ধের প্রস্তাব দেশের ছোট ও মাঝারি ট্রাভেল এজেন্সিগুলোর জন্য বড় ধরণের সংকট সৃষ্টি করবে। তারা জানান, এই ধারা নতুন উদ্যোক্তা তৈরির সম্ভাবনাকেও উল্লেখযোগ্যভাবে কমিয়ে দেবে।কর্মসূচিতে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন গ্রেটার রাজশাহী অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্সিস (রাটা) সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক মো. আবু সাঈদ এবং সিনিয়র সহ-সভাপতি মোসাঃ সুলতানা পারভীনসহ রাটার অন্যান্য নেতৃবৃন্দ। বক্তারা খসড়া আইনের বিতর্কিত ধারা সংশোধনের জন্য সরকারের প্রতি দাবি জানান।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT