খুলনা, বাংলাদেশ | ২রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  দীর্ঘ এক যুগেও মেলেনি মুক্তি: লবণচরা শিপইয়ার্ড রোডের বেহাল দশায় জনদুর্ভোগ চরমে
  ঈদগাঁওতে জাতীয় ফল কাঁঠালের ভাল ফলন, স্থানীয়দের মাঝে হাসি 
  চাচা-ভাতিজার সংঘর্ষে ইটের আঘাতে বৃদ্ধার মৃত্যু
  দিনাজপুর বোচাগঞ্জে সাবেক স্ত্রীর হাতে স্বামী খু’ন পায়ের রগ কেটে নির্মম হ’ত্যাকাণ্ড
  মাদারীপুর জেলা হাসপাতালে ১০ শয্যাবিশিষ্ট আইসিইউ সেবা চালু 
  খুলনার ফুলতলায় ৭পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ও ওয়ারেন্টভুক্ত আরও ৪ আসামি আদালতে প্রেরণ
  খুলনার কয়রা ত্রাণের টাকা পেলেন জামায়াত এমপির এপিএস, আত্মীয়স্বজন
  মুঠোফোনে আসক্ত ঈদগাঁওর তরুন-যুব প্রজন্ম, অনলাইনে ঝুঁকছে
  আবু সাঈদ হত্যা মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ, রায়ের অপেক্ষায় আরও ৩ মামলা
  দ্রুতই খুলবে ক্রিসেন্ট-পিপলস মিলের মধ্যবর্তী বন্ধ সড়ক : হেলাল

চাঁপাইনবাবগঞ্জ র‍্যাবের অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা সহ এক জন আটক

[ccfic]

সোহেল রানা,স্টাফ রিপোর্টার : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় র‍্যাব–৫, সিপিসি–১-এর অভিযানে ৫৮৮ পিস ইয়াবাসহ এক যুবককে গ্রেফতার করা হয়েছে। শনিবার (১৬ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মনাকষা ইউনিয়নের চৌকা মনাকা স্বর্ণকারপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।আটক কৃত ব্যক্তি হলেন শিবগঞ্জ উপজেলার জমিনপুর খাড়োগ্রামের মতিউর রহমানের ছেলে মো. সিহাব আলী (২২)।র‍্যাব সূত্রে জানা গেছে, মাদকবিরোধী নিয়মিত টহল ও অভিযান পরিচালনার অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব–৫ এর একটি আভিযানিক দল ওই এলাকায় তল্লাশি চালায়। এ সময় মো. মিজানের সার-বীজ দোকানের উত্তর পাশের নুর মোহাম্মদের একটি পতিত জমি থেকে সিহাবকে আটক করা হয়। পরে তার নিকট থেকে ৫৮৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।র‍্যাব জানায়, মাদকদ্রব্যসহ গ্রেফতার হওয়া সিহাব আলীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা প্রক্রিয়াধীন।র‍্যাব আরও জানায়, প্রতিষ্ঠালগ্ন থেকেই তারা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে এবং মাদকসহ বিভিন্ন অপরাধ দমনে কার্যকর ভূমিকা রেখে আসছে। সেই ধারাবাহিকতায় চাঁপাইনবাবগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় টহল ও অভিযান অব্যাহত রয়েছে।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT