খুলনা, বাংলাদেশ | ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  খুলনায় নতুন এসপি, আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ
  চিরনিদ্রায় শায়িত হলেন কেশবপুরের মানবিক ডাক্তার কামরুজ্জামান
  বদলীজনিত বিদায় সংবর্ধনা : কেএমপি
  কেএমপি খুলনার সোনাডাঙ্গা মডেল থানা পুলিশ কর্তৃক ০৩(তিন) টি সিআর-সাজা পরোয়ানাভূক্ত ০১(এক) জন আসামী গ্রেফতার
  মৌলভীবাজারে বিদ্যুৎ সংকটে ব্যাহত শিক্ষা কার্যক্রম, সমাধানে এমপি ও মন্ত্রীর হস্তক্ষেপ দাবি
  খুলনায় গুপ্ত রাজনীতির বিরুদ্ধে ছাত্রদলের দেয়াললিখন, চট্টগ্রাম সিটি কলেজে হামলার প্রতিবাদ
  বগুড়ায় প্রকাশ্য দিবালোকে যুবককে কুপিয়ে হত্যা
  যা শুরু করেছেন, আপনাদের কারণেই আওয়ামী লীগ ফিরবে’
  ইরান যুদ্ধবিরতি বাড়ানোয় যুক্তরাষ্ট্রকে স্বাগত জানাল ব্রিটেন
  দুই কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক

ভারতে বাস-মোটরসাইকেল সংঘর্ষে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ২০

[ccfic]

নিজিস্ব প্রতিনিধি সাদিয়া আক্তার :ভারতের অন্ধ্রপ্রদেশের কুর্নুল জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ২০ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৪ অক্টোবর) ভোর সাড়ে তিনটার দিকে কুর্নুলের চিন্নাটেকুর এলাকায় হায়দরাবাদ থেকে বেঙ্গালুরুগামী একটি যাত্রীবাহী বাস মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষে আগুন ধরে যায়। এতে আরও ২১ জন যাত্রী আহত হয়েছেন।স্থানীয় প্রশাসনের তথ্য অনুযায়ী, বাসটিতে মোট ৪১ জন যাত্রী ছিলেন। এখন পর্যন্ত ২১ জনকে উদ্ধার করা হয়েছে। শনাক্ত করা মৃতদেহের সংখ্যা ১১, বাকি ৯ জনের পরিচয় পাওয়া যায়নি। আহতদের কুর্নুল সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।পুলিশ জানায়, দ্রুতগামী বেসরকারি বাসটি ৪৪ নম্বর জাতীয় মহাসড়ক ধরে চলছিল। সংঘর্ষের পর মোটরসাইকেলটি বাসের সামনের অংশে আটকে যায় এবং কিছু দূর যাওয়ার মধ্যেই আগুন ধরে যায়। দুর্ঘটনার সময় অধিকাংশ যাত্রী ঘুমিয়ে ছিলেন। আগুন লাগার পর বাসের দরজা আটকে যাওয়ায় অনেকে বের হতে পারেননি।স্থানীয় বাসিন্দারা আগুন নেভানোর চেষ্টা করলেও ততক্ষণে পুরো বাসটি ভস্মীভূত হয়ে যায়। পুলিশের মতে, অনেক মৃতদেহ এতটাই পুড়ে গেছে যে শনাক্ত করা কঠিন হয়ে পড়েছে।দুর্ঘটনার পর বাসচালক পালিয়ে যান, তার সন্ধানে তল্লাশি চলছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বাসের ভেতরে থাকা দাহ্য পদার্থ ও নিরাপত্তা ঘাটতির কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন. চন্দ্রবাবু নায়ডু গভীর শোক প্রকাশ করে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং আহতদের সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT