খুলনা, বাংলাদেশ | ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  খুলনায় নতুন এসপি, আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ
  চিরনিদ্রায় শায়িত হলেন কেশবপুরের মানবিক ডাক্তার কামরুজ্জামান
  বদলীজনিত বিদায় সংবর্ধনা : কেএমপি
  কেএমপি খুলনার সোনাডাঙ্গা মডেল থানা পুলিশ কর্তৃক ০৩(তিন) টি সিআর-সাজা পরোয়ানাভূক্ত ০১(এক) জন আসামী গ্রেফতার
  মৌলভীবাজারে বিদ্যুৎ সংকটে ব্যাহত শিক্ষা কার্যক্রম, সমাধানে এমপি ও মন্ত্রীর হস্তক্ষেপ দাবি
  খুলনায় গুপ্ত রাজনীতির বিরুদ্ধে ছাত্রদলের দেয়াললিখন, চট্টগ্রাম সিটি কলেজে হামলার প্রতিবাদ
  বগুড়ায় প্রকাশ্য দিবালোকে যুবককে কুপিয়ে হত্যা
  যা শুরু করেছেন, আপনাদের কারণেই আওয়ামী লীগ ফিরবে’
  ইরান যুদ্ধবিরতি বাড়ানোয় যুক্তরাষ্ট্রকে স্বাগত জানাল ব্রিটেন
  দুই কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক

ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’, দূষণে শীর্ষে লাহোর

[ccfic]

নিজেস্ব প্রতিনিধি সাদিয়া আক্তার :ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’। সুইজারল্যান্ডভিত্তিক বায়ুর মান নির্ধারণ সংস্থা আইকিউএয়ারের (IQAir) তথ্যানুসারে, শুক্রবার (২৪ অক্টোবর) সকাল পৌনে ৮টার দিকে ঢাকার বায়ুর মানের সূচক (একিউআই) ছিল ১৫৮। এ স্কোর অনুযায়ী রাজধানীর বাতাস ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে।আইকিউএয়ারের প্রকাশিত তালিকায় দেখা গেছে, বিশ্বে দূষিত বাতাসের শহরের মধ্যে ঢাকার অবস্থান ষষ্ঠ। তালিকায় শীর্ষে রয়েছে পাকিস্তানের লাহোর, যার একিউআই স্কোর ৩৩৫। দ্বিতীয় স্থানে ভারতের দিল্লি ২২৯ স্কোর নিয়ে, তৃতীয় স্থানে কলকাতা ১৮৪ স্কোর নিয়ে, চতুর্থ স্থানে পাকিস্তানের করাচি ১৮৩ স্কোর নিয়ে এবং পঞ্চম স্থানে রয়েছে কুয়েতের রাজধানী কুয়েত সিটি, যার স্কোর ১৬৪।আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, একিউআই স্কোর শূন্য থেকে ৫০ হলে বায়ুর মান ‘ভালো’ হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে ‘মাঝারি’ বা ‘সহনীয়’ ধরা হয়। ১০১ থেকে ১৫০ হলে ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ ধরা হয়, আর ১৫১ থেকে ২০০ এর মধ্যে থাকলে বাতাসকে ‘অস্বাস্থ্যকর’ বলা হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে তা ‘খুবই অস্বাস্থ্যকর’ এবং ৩০১ এর বেশি হলে ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে বিবেচিত হয়।দূষিত বাতাসের শীর্ষ দশে থাকা অন্যান্য শহরগুলোর একিউআই স্কোর ১৩২ থেকে ১৫৮-এর মধ্যে রয়েছে।পরিবেশ বিশেষজ্ঞদের মতে, ঢাকায় বায়ুদূষণের প্রধান কারণ নির্মাণকাজের ধুলা, যানবাহনের ধোঁয়া ও শিল্পকারখানার বর্জ্য। বিভিন্ন সময় সরকার ও স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে দূষণ রোধে নানা পদক্ষেপ নেওয়া হলেও তা কার্যকরভাবে বাস্তবায়িত হয়নি। এর ফলে নগরবাসী প্রতিদিনই দূষিত বাতাসে শ্বাস নিতে বাধ্য হচ্ছে, যা দীর্ঘমেয়াদে স্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করছে।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT