খুলনা, বাংলাদেশ | ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  খুলনায় নতুন এসপি, আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ
  চিরনিদ্রায় শায়িত হলেন কেশবপুরের মানবিক ডাক্তার কামরুজ্জামান
  বদলীজনিত বিদায় সংবর্ধনা : কেএমপি
  কেএমপি খুলনার সোনাডাঙ্গা মডেল থানা পুলিশ কর্তৃক ০৩(তিন) টি সিআর-সাজা পরোয়ানাভূক্ত ০১(এক) জন আসামী গ্রেফতার
  মৌলভীবাজারে বিদ্যুৎ সংকটে ব্যাহত শিক্ষা কার্যক্রম, সমাধানে এমপি ও মন্ত্রীর হস্তক্ষেপ দাবি
  খুলনায় গুপ্ত রাজনীতির বিরুদ্ধে ছাত্রদলের দেয়াললিখন, চট্টগ্রাম সিটি কলেজে হামলার প্রতিবাদ
  বগুড়ায় প্রকাশ্য দিবালোকে যুবককে কুপিয়ে হত্যা
  যা শুরু করেছেন, আপনাদের কারণেই আওয়ামী লীগ ফিরবে’
  ইরান যুদ্ধবিরতি বাড়ানোয় যুক্তরাষ্ট্রকে স্বাগত জানাল ব্রিটেন
  দুই কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক

নরসিংদীতে বাসচাপায় অটোরিকশাচালকসহ নিহত ৩জন

[ccfic]

নিজেস্ব প্রতিনিধি সাদিয়া আক্তার : নরসিংদীর মাধবদীতে বাসচাপায় অটোরিকশাচালকসহ তিনজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) রাত দেড়টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের রাইনাদি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন— ওই এলাকার রবিউল্লাহর ছেলে অটোরিকশাচালক ফাহিম মিয়া (২৮), আলতাফ হোসেনের ছেলে সাব্বির (২৫) ও অজিবর মিয়ার ছেলে সিয়াম (২২)।পুলিশ ও স্থানীয়রা জানান, রাত দেড়টার দিকে ঢাকা থেকে সিলেটগামী লাকি পরিবহনের একটি দ্রুতগামী বাস রাইনাদি এলাকায় পৌঁছালে মাধবদী দিক থেকে আসা একটি অটোরিকশা মহাসড়ক পার হচ্ছিল। এসময় বাসটি অটোরিকশাটিকে চাপা দিয়ে টেনে নিয়ে যায়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই যাত্রী সিয়াম মারা যান।স্থানীয়রা আহতদের উদ্ধার করে নরসিংদী জেলা হাসপাতালে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা শেষে তাদের ঢাকায় পাঠানো হয়। পরে ঢাকায় নেওয়ার পথে অটোরিকশাচালক ফাহিম এবং ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় সাব্বির মারা যান।ইটাখোলা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান জানান, “রাতে বাসচাপায় দুজন মারা গেছে। আরেকজনের মৃত্যুর খবরও পাওয়া গেছে। বাসটি জব্দ করা হয়েছে, এ ঘটনায় তদন্ত চলছে।”নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) রাত দেড়টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের রাইনাদি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন— ওই এলাকার রবিউল্লাহর ছেলে অটোরিকশাচালক ফাহিম মিয়া (২৮), আলতাফ হোসেনের ছেলে সাব্বির (২৫) ও অজিবর মিয়ার ছেলে সিয়াম (২২)।পুলিশ ও স্থানীয়রা জানান, রাত দেড়টার দিকে ঢাকা থেকে সিলেটগামী লাকি পরিবহনের একটি দ্রুতগামী বাস রাইনাদি এলাকায় পৌঁছালে মাধবদী দিক থেকে আসা একটি অটোরিকশা মহাসড়ক পার হচ্ছিল। এসময় বাসটি অটোরিকশাটিকে চাপা দিয়ে টেনে নিয়ে যায়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই যাত্রী সিয়াম মারা যান।স্থানীয়রা আহতদের উদ্ধার করে নরসিংদী জেলা হাসপাতালে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা শেষে তাদের ঢাকায় পাঠানো হয়। পরে ঢাকায় নেওয়ার পথে অটোরিকশাচালক ফাহিম এবং ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় সাব্বির মারা যান।ইটাখোলা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান জানান, “রাতে বাসচাপায় দুজন মারা গেছে। আরেকজনের মৃত্যুর খবরও পাওয়া গেছে। বাসটি জব্দ করা হয়েছে, এ ঘটনায় তদন্ত চলছে।”

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT