খুলনা, বাংলাদেশ | ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  খুলনায় নতুন এসপি, আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ
  চিরনিদ্রায় শায়িত হলেন কেশবপুরের মানবিক ডাক্তার কামরুজ্জামান
  বদলীজনিত বিদায় সংবর্ধনা : কেএমপি
  কেএমপি খুলনার সোনাডাঙ্গা মডেল থানা পুলিশ কর্তৃক ০৩(তিন) টি সিআর-সাজা পরোয়ানাভূক্ত ০১(এক) জন আসামী গ্রেফতার
  মৌলভীবাজারে বিদ্যুৎ সংকটে ব্যাহত শিক্ষা কার্যক্রম, সমাধানে এমপি ও মন্ত্রীর হস্তক্ষেপ দাবি
  খুলনায় গুপ্ত রাজনীতির বিরুদ্ধে ছাত্রদলের দেয়াললিখন, চট্টগ্রাম সিটি কলেজে হামলার প্রতিবাদ
  বগুড়ায় প্রকাশ্য দিবালোকে যুবককে কুপিয়ে হত্যা
  যা শুরু করেছেন, আপনাদের কারণেই আওয়ামী লীগ ফিরবে’
  ইরান যুদ্ধবিরতি বাড়ানোয় যুক্তরাষ্ট্রকে স্বাগত জানাল ব্রিটেন
  দুই কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক

ফেব্রুয়ারির প্রথমার্ধে হবে নির্বাচন: শফিকুল আলম

[ccfic]

নিজেস্ব প্রতিনিধি সাদিয়া আক্তার :প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম শুক্রবার (২৪ অক্টোবর) বলেছেন, ফেব্রুয়ারির নির্বাচনের ব্যাপারে সব দল একসঙ্গে আছে এবং নির্বাচনের তারিখ ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্ধারণ করা হয়েছে। তিনি আরও বলেন, এটি বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ভালো নির্বাচন হবে।শফিকুল আলম শুক্রবার সকাল ১০টায় মাগুরার নবগঙ্গা নদীর ব্রিজ সংলগ্ন জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করার পর সাংবাদিকদের এসব কথা বলেন।তিনি জানান, দেশের জনগণ ভোট দিতে আগ্রহী। ছাত্র কাউন্সিলের চারটি নির্বাচন ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে, যেখানে ভোটার উপস্থিতি উল্লেখযোগ্য ছিল। জাতীয় নির্বাচনেও সর্বস্তরের জনগণ ভোট দেবে বলে তিনি আশা প্রকাশ করেন।প্রেস সচিব বলেন, ‘গত ১৭ বছরে প্রধানমন্ত্রী হাসিনার সময় সাধারণ মানুষ ভোট দিতে পারেনি। এমপিরা ঘুষ গ্রহণ করতেন এবং নির্বাচনে টাকা বিনিময়ের মাধ্যমে প্রতিনিধি নিয়োগ পেত। ফলে জনগণ তাদের ভোটাধিকারের প্রয়োগ করতে পারেনি।’শফিকুল আলম আরও উল্লেখ করেন, নির্বাচনের জন্য পুরো জাতি প্রস্তুত এবং নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠান ইতিমধ্যেই কাজ শুরু করেছে। বর্ষার মৌসুম শেষ হলে পাড়া-মহল্লায় নির্বাচনের প্রক্রিয়া দৃশ্যমান হবে।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT