খুলনা, বাংলাদেশ | ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  খুলনায় নতুন এসপি, আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ
  চিরনিদ্রায় শায়িত হলেন কেশবপুরের মানবিক ডাক্তার কামরুজ্জামান
  বদলীজনিত বিদায় সংবর্ধনা : কেএমপি
  কেএমপি খুলনার সোনাডাঙ্গা মডেল থানা পুলিশ কর্তৃক ০৩(তিন) টি সিআর-সাজা পরোয়ানাভূক্ত ০১(এক) জন আসামী গ্রেফতার
  মৌলভীবাজারে বিদ্যুৎ সংকটে ব্যাহত শিক্ষা কার্যক্রম, সমাধানে এমপি ও মন্ত্রীর হস্তক্ষেপ দাবি
  খুলনায় গুপ্ত রাজনীতির বিরুদ্ধে ছাত্রদলের দেয়াললিখন, চট্টগ্রাম সিটি কলেজে হামলার প্রতিবাদ
  বগুড়ায় প্রকাশ্য দিবালোকে যুবককে কুপিয়ে হত্যা
  যা শুরু করেছেন, আপনাদের কারণেই আওয়ামী লীগ ফিরবে’
  ইরান যুদ্ধবিরতি বাড়ানোয় যুক্তরাষ্ট্রকে স্বাগত জানাল ব্রিটেন
  দুই কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক

খুলনায় প্রিমিয়ার ফুটবল লীগের ৫ম খেলা অনুষ্ঠিত

[ccfic]

মোল্লা জাহাঙ্গীর আলম -স্টাফ রিপোর্টার //খুলনার রূপসায় কাজদিয়া তরুন সমাজের আয়োজনে প্রিমিয়ার ফুটবল লীগের ৫ম খেলা ২১ অক্টোবর বিকালে কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয়।খেলায় অংশগ্রহণ করে তামিম তাসকিন এন্টারপ্রাইজ (সোহাগ) একাদশ ও তাজ কিংস (জামাল) একাদশ। খেলার প্রথমার্ধে আক্রমন এবং পাল্টা আক্রমনের মধ্যে দিয়ে খেলা শুরু হয়। তুমুল উত্তেজনাপূর্ন খেলায় কোন দল গোলের দেখা না পেলেও খেলার দ্বিতীয়ার্ধের ৪ মিনিটের সময় তামিম তাসকিন এন্টারপ্রাইজের ১১ নাম্বার জার্সি পরিহিত খেলোয়ার পিন্টু গোল করে দলকে ১-০ তে এগিয়ে নিয়ে যায়। খেলার ১৭ মিনিটের সময় আবারও তামিম তাসকিন এন্টারপ্রাইজের ১২ নাম্বার জার্সি পরিহিত খেলোয়ার সিহাব গোল করে দলকে ২-০ তে এগিয়ে নিয়ে যায়। খেলার বাকি সময়ে আর কোন দল গোলের দেখা না পাওয়ায়। তামিম তাসকিন এন্টারপ্রাইজ (সোহাগ) একাদশ ২-০ গোলো জয় লাভ করে পুর্ন ৩ পয়েন্ট নিয়ে মাঠ ত্যাগ করে এবং খেলায় সর্বচ্চ ৬ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে উঠার সক্ষমতা অর্জন করে। খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন বিজয়ী দলের সিহাব।খেলা পরিচালনা করেন আলী আকবর, বাশির আহম্মেদ লালু এবং বিপ্লব সরদার।খেলা চলাকালীন সময় উপস্থিত ছিলেন সমাজ সেবক আলম শেখ, ক্রিড়া সংগঠক আবুল কালাম, সমাজ সেবক আয়ূব খান, শাহাজাদা আলমগীর, জামাল শেখ, সোহাগ, ইরান, তুহিন, ফেরদাউস সরদার, জহির খান, সালমান, জনি, সৌরভ, অন্তর, লিমন, তাহসিন প্রমূখ।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT