খুলনা, বাংলাদেশ | ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  খুলনায় নতুন এসপি, আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ
  চিরনিদ্রায় শায়িত হলেন কেশবপুরের মানবিক ডাক্তার কামরুজ্জামান
  বদলীজনিত বিদায় সংবর্ধনা : কেএমপি
  কেএমপি খুলনার সোনাডাঙ্গা মডেল থানা পুলিশ কর্তৃক ০৩(তিন) টি সিআর-সাজা পরোয়ানাভূক্ত ০১(এক) জন আসামী গ্রেফতার
  মৌলভীবাজারে বিদ্যুৎ সংকটে ব্যাহত শিক্ষা কার্যক্রম, সমাধানে এমপি ও মন্ত্রীর হস্তক্ষেপ দাবি
  খুলনায় গুপ্ত রাজনীতির বিরুদ্ধে ছাত্রদলের দেয়াললিখন, চট্টগ্রাম সিটি কলেজে হামলার প্রতিবাদ
  বগুড়ায় প্রকাশ্য দিবালোকে যুবককে কুপিয়ে হত্যা
  যা শুরু করেছেন, আপনাদের কারণেই আওয়ামী লীগ ফিরবে’
  ইরান যুদ্ধবিরতি বাড়ানোয় যুক্তরাষ্ট্রকে স্বাগত জানাল ব্রিটেন
  দুই কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক

জবি ছাত্র জোবায়েদকে হত্যার পরিকল্পনা করে বর্ষা-মাহীর

[ccfic]

নিজস্ব প্রতিনিধি সাদিয়া আক্তার :জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা জোবায়েদ হোসাইন হত্যার পরিকল্পনা করেছিলেন ছাত্রী বর্ষা ও তার প্রেমিক মাহীর রহমান। হত্যার দিন মাহীরের সঙ্গে ছিল আরও দুই বন্ধু। পরিকল্পনা অনুযায়ী তারা নতুন দুটি সুইচ গিয়ার কিনে ঘটনাটি সংঘটিত করে।মঙ্গলবার (২১ অক্টোবর) সকালে বংশাল থানার ওসি রফিকুল ইসলাম জানান, এটি বর্ষা ও মাহীরের পরিকল্পিত হত্যা। বর্ষা ও মাহীরের নয় বছরের সম্পর্ক ছিল। কিন্তু বর্ষা পরবর্তীতে জোবায়েদের প্রতি আকৃষ্ট হয় এবং মাহীরকে সম্পর্ক থেকে সরে যেতে বলে। কিন্তু কিছুদিন পরই তার বয়ফ্রেন্ড মাহীরকে জানায় যে, জোবায়েদকে আর ভালো লাগে না। তখন জোবায়েদকে হত্যার পরিকল্পনা করে বর্ষা ও মাহীর।ওসি বলেন, প্রাথমিকভাবে বর্ষা হত্যার কথা স্বীকার করেনি। পরে মাহীর ও বর্ষাকে মুখোমুখি জিজ্ঞাসাবাদে হত্যার পরিকল্পনার বিষয়টি নিশ্চিত হয় পুলিশ। গত ২৫ সেপ্টেম্বর থেকে তারা পরিকল্পনা করছিল কীভাবে জোবায়েদকে সরিয়ে দেওয়া যায়।এ ঘটনায় বর্ষাসহ চারজনকে আটক করা হয়েছে এবং মামলার প্রস্তুতি চলছে।জোবায়েদ হোসাইন বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ শিক্ষাবর্ষের পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী ছিলেন। তিনি কুমিল্লা জেলা ছাত্রকল্যাণ পরিষদের সভাপতি ও শাখা ছাত্রদলের আহ্বায়ক সদস্য ছিলেন।গত ২০ অক্টোবর বিকেল ৪টা ৪৫ মিনিটের দিকে পুরান ঢাকার আরমানিটোলার নূরবক্স লেনে রওশান ভিলা নামের একটি বাসায় বর্ষার বাসায় পড়াতে গিয়ে খুন হন জোবায়েদ। বাসার সিঁড়ি থেকে তিনতলা পর্যন্ত রক্তের দাগ পাওয়া যায়। তিনতলায় উপুড় হয়ে তার মরদেহ পড়ে থাকতে দেখা যায়।ঘটনার পর শিক্ষার্থীরা বংশাল থানার সামনে বিক্ষোভ করে এবং তাঁতীবাজার মোড় অবরোধ করে রাখে। রোববার রাতে পুলিশ বর্ষাকে হেফাজতে নেয় ও জিজ্ঞাসাবাদ করে। এরপর তার দেওয়া তথ্যের ভিত্তিতে অন্যদেরও আটক করা হয়।গতকাল সোমবার জোবায়েদকে তার গ্রামের বাড়িতে দাফন করা হয়।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT