খুলনা, বাংলাদেশ | ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  খুলনায় নতুন এসপি, আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ
  চিরনিদ্রায় শায়িত হলেন কেশবপুরের মানবিক ডাক্তার কামরুজ্জামান
  বদলীজনিত বিদায় সংবর্ধনা : কেএমপি
  কেএমপি খুলনার সোনাডাঙ্গা মডেল থানা পুলিশ কর্তৃক ০৩(তিন) টি সিআর-সাজা পরোয়ানাভূক্ত ০১(এক) জন আসামী গ্রেফতার
  মৌলভীবাজারে বিদ্যুৎ সংকটে ব্যাহত শিক্ষা কার্যক্রম, সমাধানে এমপি ও মন্ত্রীর হস্তক্ষেপ দাবি
  খুলনায় গুপ্ত রাজনীতির বিরুদ্ধে ছাত্রদলের দেয়াললিখন, চট্টগ্রাম সিটি কলেজে হামলার প্রতিবাদ
  বগুড়ায় প্রকাশ্য দিবালোকে যুবককে কুপিয়ে হত্যা
  যা শুরু করেছেন, আপনাদের কারণেই আওয়ামী লীগ ফিরবে’
  ইরান যুদ্ধবিরতি বাড়ানোয় যুক্তরাষ্ট্রকে স্বাগত জানাল ব্রিটেন
  দুই কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক

জাপানের ইতিহাসে প্রথমবার নারী প্রধানমন্ত্রী নির্বাচিত

[ccfic]

নিজস্ব প্রতিনিধি সাদিয়া আক্তার :জাপানের ইতিহাসে প্রথমবারের মতো নারী প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন সানায়ে তাকাইচি। ৬৪ বছর বয়সী এই রক্ষণশীল রাজনীতিককে ক্ষমতাসীন লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) দেশের নতুন প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করেছে। খবর—বিবিসি।‘জাপানের আয়রন লেডি’ খ্যাত তাকাইচি ব্রিটেনের সাবেক প্রধানমন্ত্রী মার্গারেট থ্যাচারের অনুরাগী। এটি তার তৃতীয়বার প্রধানমন্ত্রী হওয়ার চেষ্টা ছিল এবং এবারই তিনি সফল হলেন।তবে তাকাইচির সামনে চ্যালেঞ্জও কম নয়। সাম্প্রতিক বছরগুলোতে জাপানে নেতৃত্বের স্থিতিশীলতা হারিয়েছে—মাত্র পাঁচ বছরে দেশটি চতুর্থবারের মতো নতুন প্রধানমন্ত্রী পেল। আগের নেতারা এলডিপির বিভিন্ন কেলেঙ্কারি ও অভ্যন্তরীণ দ্বন্দ্বে পদত্যাগ করতে বাধ্য হন।এলডিপির কট্টরপন্থি শাখা থেকে উঠে আসা তাকাইচি প্রয়াত প্রধানমন্ত্রী শিনজো আবের ঘনিষ্ঠ অনুসারী হিসেবে পরিচিত। তিনি আবের নীতি ও দৃষ্টিভঙ্গি অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছেন।নতুন প্রধানমন্ত্রী হিসেবে তাকাইচির প্রধান চ্যালেঞ্জ হবে—মন্দার কবলে থাকা অর্থনীতিকে পুনরুজ্জীবিত করা, যুক্তরাষ্ট্রের সঙ্গে টানাপোড়েনপূর্ণ কূটনৈতিক সম্পর্ক সামাল দেওয়া এবং দলীয় ঐক্য ফিরিয়ে আনা।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT