খুলনা, বাংলাদেশ | ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  খুলনায় নতুন এসপি, আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ
  চিরনিদ্রায় শায়িত হলেন কেশবপুরের মানবিক ডাক্তার কামরুজ্জামান
  বদলীজনিত বিদায় সংবর্ধনা : কেএমপি
  কেএমপি খুলনার সোনাডাঙ্গা মডেল থানা পুলিশ কর্তৃক ০৩(তিন) টি সিআর-সাজা পরোয়ানাভূক্ত ০১(এক) জন আসামী গ্রেফতার
  মৌলভীবাজারে বিদ্যুৎ সংকটে ব্যাহত শিক্ষা কার্যক্রম, সমাধানে এমপি ও মন্ত্রীর হস্তক্ষেপ দাবি
  খুলনায় গুপ্ত রাজনীতির বিরুদ্ধে ছাত্রদলের দেয়াললিখন, চট্টগ্রাম সিটি কলেজে হামলার প্রতিবাদ
  বগুড়ায় প্রকাশ্য দিবালোকে যুবককে কুপিয়ে হত্যা
  যা শুরু করেছেন, আপনাদের কারণেই আওয়ামী লীগ ফিরবে’
  ইরান যুদ্ধবিরতি বাড়ানোয় যুক্তরাষ্ট্রকে স্বাগত জানাল ব্রিটেন
  দুই কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক

ছাত্রদল নেতা জুবায়েদ হত্যাকাণ্ড: ছাত্রী ও বয়ফ্রেন্ডের সম্পৃক্ততার প্রাথমিক ধারণা

[ccfic]

নিজস্ব প্রতিনিধি সাদিয়া আক্তার :জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য জুবায়েদ রহমান হত্যাকাণ্ডে নতুন তথ্য পেয়েছে পুলিশ। ঘটনার সঙ্গে জুবায়েদের এক ছাত্রী ও তার বয়ফ্রেন্ডের সম্পৃক্ততা থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।তদন্ত সংশ্লিষ্টরা জানান, নিহত জুবায়েদ নিয়মিত এক ইন্টারমিডিয়েট দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী বর্ষাকে টিউশন করাতেন। রবিবার সন্ধ্যায় তিনি বর্ষার বাসায় পড়াতে যাওয়ার কথা ছিল। তার আগেই ছাত্রী বর্ষা ফোনে সময় ও ঠিকানা নিশ্চিত করেন।পরবর্তীতে জুবায়েদের রক্তাক্ত দেহ পুরান ঢাকার একটি ভবন থেকে উদ্ধার করে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, ঘটনার পর বর্ষা নিজেই ফোন করে জুবায়েদের রুমমেটকে খবর দেন—“স্যার খুন হয়ে গেছে।” এতে প্রশ্ন উঠেছে, বর্ষা কীভাবে জুবায়েদের রুমমেটের নাম্বার পেয়েছিলেন এবং তাদের মধ্যে সম্পর্কের গভীরতা কতটা ছিল।বংশাল থানার ওসি রফিকুল ইসলাম বলেন, “আমরা ইতোমধ্যে দুইজনকে শনাক্ত করেছি। ছাত্রী ও তার বয়ফ্রেন্ডের সম্পৃক্ততা পাওয়া গেছে বলে ধারণা করছি। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে।”এদিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা হত্যার দ্রুত তদন্ত ও দোষীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। ক্যাম্পাসে এরই মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT