খুলনা, বাংলাদেশ | ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  খুলনায় নতুন এসপি, আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ
  চিরনিদ্রায় শায়িত হলেন কেশবপুরের মানবিক ডাক্তার কামরুজ্জামান
  বদলীজনিত বিদায় সংবর্ধনা : কেএমপি
  কেএমপি খুলনার সোনাডাঙ্গা মডেল থানা পুলিশ কর্তৃক ০৩(তিন) টি সিআর-সাজা পরোয়ানাভূক্ত ০১(এক) জন আসামী গ্রেফতার
  মৌলভীবাজারে বিদ্যুৎ সংকটে ব্যাহত শিক্ষা কার্যক্রম, সমাধানে এমপি ও মন্ত্রীর হস্তক্ষেপ দাবি
  খুলনায় গুপ্ত রাজনীতির বিরুদ্ধে ছাত্রদলের দেয়াললিখন, চট্টগ্রাম সিটি কলেজে হামলার প্রতিবাদ
  বগুড়ায় প্রকাশ্য দিবালোকে যুবককে কুপিয়ে হত্যা
  যা শুরু করেছেন, আপনাদের কারণেই আওয়ামী লীগ ফিরবে’
  ইরান যুদ্ধবিরতি বাড়ানোয় যুক্তরাষ্ট্রকে স্বাগত জানাল ব্রিটেন
  দুই কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক

ভারত থেকে আখাউড়ায় কেজি হিসেবে আসে ইয়াবা, তথ্য দিলেন মাদক ব্যবসায়ী শাহপরান !.

[ccfic]

লায়ন রাকেশ কুমার ঘোষ (স্টাফ রিপোর্টার :ভারত থেকে আখাউড়ায় কেজি হিসেবে আসে ইয়াবা! এক কেজি ইয়াবার দাম প্রকারভেদে ৩০ থেকে ৪০ লাখ টাকা। এসব ইয়াবা স্থানীয়ভাবে বিভিন্ন কারবারির কাছে বিক্রি হয়। ইয়াবা বিক্রি করে কেউ কেউ কোটিপতিও হয়েছেন। ইয়াবা বিক্রিতে জড়িত স্থানীয় বেশ কিছু প্রভাবশালী।ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ইয়াবাসহ গ্রেফতার মোঃ শাহপরান নামে এক মাদক কারবারি পুলিশের জিজ্ঞাসাবাদে এমন চাঞ্চল্যকর তথ্য দিয়েছে। জিজ্ঞাসাবাদের একটি ভিডিও এ প্রতিবেদকের কাছে সংরক্ষিত রয়েছে। প্রায় তিন মিনিটের ওই ভিডিওতে আখাউড়া থানার ওসি গ্রেফতার শাহ পরানের কাছ থেকে বেশকিছু তথ্য বের করেন।পুলিশের একটি সূত্র জানায়, শাহ পরানের দেয়া তথ্যের সূত্র ধরে ইতিমধ্যেই নোমান নামে এক ইয়াবাকারবারিকে গ্রেফতার করে আখাউড়া থানা পুলিশ। এছাড়া শাহ পরান আরও যেসব মাদককারবারির নাম বলেছেন তাদের বিষয়ে খোঁজখবর নিয়ে আইনের আওতায় আনা হবে বলে জানান পুলিশ।এর আগে গত ১১ অক্টোবর আখাউড়া পৌর এলাকার বাইপাস থেকে ৯৫০ পিস ইয়াবাসহ পাঁচজনকে গ্রেফতার করে পুলিশ। প্রাইভেটকারে করে তারা মাদক পাচার করছিল। মাদক কারবারিদের মধ্যে বিজয়নগর উপজেলার সিঙ্গারবিল উথারিয়া পাড়ার নান্নু মিয়ার ছেলে মোঃ শাহপরান (৩৯) কে, পুলিশ জিজ্ঞাসাবাদ করে।শাহপরান পুলিশকে জানায়, উত্তর ইউনিয়নের বিভিন্ন এলাকায় বেশ কয়েকজন মাদককারবারি রয়েছে। এর মধ্যে ‘একজন ইয়াবার ব্যবসা করে কোটিপতি হয়েছেন। ওই ব্যক্তি কেজি হিসেবে ইয়াবা কিনেন। এক কেজি ইয়াবার দাম প্রকারভেদে ৩০ থেকে ৪০ লাখ টাকা। এসব ইয়াবা স্থানীয় কারবারিদের মাঝে বিক্রি করা হয়। এছাড়া কয়েকজন মাদককারবারি রয়েছেন যারা ইয়াবা পাচারের সঙ্গে জড়িত।এ বিষয়ে আখাউড়া থানা অফিসার ইনচার্জ ওসি সাহেব বলেন, ‘শাহপরানের কাছ থেকে বেশকিছু তথ্য ও মাদককারবারিদের নাম পেয়েছি। এসব তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে। এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে মাদককারবারিদের আইনের আওতায় আনা হবে। এবং গ্রেফতাকৃত শাহপরান এবং রোমানকে আদালতে প্রেরণ করা হয়েছে।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT