খুলনা, বাংলাদেশ | ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  অধ্যক্ষের রুমে বিএনপি নেতা ও শিক্ষিকার মারামারি, ভিডিও ভাইরাল
  ডুমুরিয়ায় ধানের দামের চেয়ে শ্রমিকের মজুরির মূল্যে বেশি।
  খুলনায় লোডশেডিং ও জ্বালানি সংকটে বিপর্যস্ত চিংড়ি শিল্প, বাড়ছে উৎপাদন খরচ
  তাপদাহে জ্বলছে খুলনা, কমছে আয়—দুর্ভোগে শ্রমজীবী ও শিক্ষার্থী
  আমি যা করছি, তা বেশ কার্যকর : ট্রাম্প
  রানা প্লাজা ট্র্যাজেডির ১৩ বছর আজ
  ক্যাম্পাসে সন্ত্রাসের রাজনীতিকে ফিরতে দেব না : ফরহাদ
  তেলের সংকট আরও তীব্র হতে পারে, বাড়ছে দাম
  মুরগির বাজারে স্বস্তি, মাছ ও মাংসের দাম চড়া
  ছাত্রদল সভাপতির দুঃখপ্রকাশ

চট্টগ্রাম বন্দরে গাড়িতে বাড়তি মাশুল স্থগিত

[ccfic]

নিজস্ব প্রতিনিধি সাদিয়া আক্তার :চট্টগ্রাম বন্দরে পণ্যবাহী যানবাহনের বর্ধিত গেট পাস ফি (বাড়তি মাশুল) স্থগিত করেছে বন্দর কর্তৃপক্ষ। এতে বন্দরে নতুন ট্যারিফ শিডিউলে গাড়ি ফি বৃদ্ধির কারণে সৃষ্ট অচলাবস্থা সাময়িকভাবে নিরসন হলো।রোববার বিকেলে পরিবহন শ্রমিক ও মালিক প্রতিনিধিদের সঙ্গে আলোচনার পর বন্দর সচিব মো. ওমর ফারুক জানান, পণ্যবাহী গাড়ির ক্ষেত্রে বর্ধিত ফি স্থগিত থাকবে। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী সুপারিশসহ প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হবে, অনুমোদন হলে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে।এদিকে বৈঠকের পর শ্রমিক ও মালিকরা কাজে ফিরবেন। বন্দরে প্রায় ৬ হাজার ট্রাক ও কাভার্ড ভ্যান অপেক্ষা করছে, যা দ্রুত ডেলিভারি ও রপ্তানিতে নিয়োজিত হবে।এর আগে ১৫ অক্টোবর চট্টগ্রাম বন্দরে ভারী গাড়ি প্রবেশ ফি ৫৭ টাকা থেকে ২৩০ টাকা করা হলে মালিক-শ্রমিকরা কনটেইনার পরিবহন বন্ধ রাখেন।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT