খুলনা, বাংলাদেশ | ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  খুলনায় নতুন এসপি, আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ
  চিরনিদ্রায় শায়িত হলেন কেশবপুরের মানবিক ডাক্তার কামরুজ্জামান
  বদলীজনিত বিদায় সংবর্ধনা : কেএমপি
  কেএমপি খুলনার সোনাডাঙ্গা মডেল থানা পুলিশ কর্তৃক ০৩(তিন) টি সিআর-সাজা পরোয়ানাভূক্ত ০১(এক) জন আসামী গ্রেফতার
  মৌলভীবাজারে বিদ্যুৎ সংকটে ব্যাহত শিক্ষা কার্যক্রম, সমাধানে এমপি ও মন্ত্রীর হস্তক্ষেপ দাবি
  খুলনায় গুপ্ত রাজনীতির বিরুদ্ধে ছাত্রদলের দেয়াললিখন, চট্টগ্রাম সিটি কলেজে হামলার প্রতিবাদ
  বগুড়ায় প্রকাশ্য দিবালোকে যুবককে কুপিয়ে হত্যা
  যা শুরু করেছেন, আপনাদের কারণেই আওয়ামী লীগ ফিরবে’
  ইরান যুদ্ধবিরতি বাড়ানোয় যুক্তরাষ্ট্রকে স্বাগত জানাল ব্রিটেন
  দুই কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক

সংঘাত বন্ধে আফগানিস্তানের সঙ্গে আলোচনা চায় পাকিস্তান

[ccfic]

নিজস্ব প্রতিনিধি সাদিয়া আক্তার :পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বলেছেন, যদি আফগানিস্তান সংলাপের মাধ্যমে চলমান সংঘাতের সমাধান চায়, তাহলে আলোচনায় বসতে প্রস্তুত পাকিস্তান। সম্প্রতি দুই দেশের মধ্যে কয়েকদিনের তীব্র সংঘর্ষ ও বিমান হামলার পর একটি অস্থায়ী যুদ্ধবিরতি কার্যকর হয়েছে, যা এখন পর্যন্ত বেশিরভাগ ক্ষেত্রেই টিকে আছে।দক্ষিণ এশিয়ার প্রতিবেশী এই দুই দেশ সাম্প্রতিক সময়ে সীমান্তে ভূমি ও আকাশপথে সংঘর্ষে লিপ্ত হয়। পাকিস্তানের বিমান হামলায় ডজনখানেক মানুষ নিহত ও শতাধিক আহত হয়। এর আগে বুধবার দুই পক্ষ ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতিতে সম্মত হয়।বৃহস্পতিবার ইসলামাবাদে মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী শরিফ বলেন, “আফগানিস্তানের লাগাতার সন্ত্রাসী হামলার পর আমরা ধৈর্যের সীমায় পৌঁছেছিলাম, তাই পাল্টা জবাব দিতে বাধ্য হয়েছি। তবে যদি তারা আমাদের যৌক্তিক শর্তে আলোচনায় আসতে চায়, আমরা প্রস্তুত।”তিনি আরও সতর্ক করে বলেন, “যদি এই যুদ্ধবিরতি কেবল সময় নষ্টের কৌশল হয়, তবে পাকিস্তান তা মেনে নেবে না।”কাবুল থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র এনায়তুল্লাহ খোয়ারাজমি বলেন, “এখন পর্যন্ত যুদ্ধবিরতি কার্যকর রয়েছে।”অন্যদিকে, আফগান তালেবান সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী খলিফা সিরাজউদ্দিন হাক্কানি তেহরানে ইরানের উচ্চপর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করে বলেন, আফগানিস্তান সকল দেশের সঙ্গে, বিশেষত প্রতিবেশীদের সঙ্গে, সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখতে চায়।তিনি যোগ করেন, “আমরা যেমন অন্যদের সার্বভৌমত্ব ও মর্যাদাকে শ্রদ্ধা করি, তেমনি আমাদের প্রতিও একই সদিচ্ছা ও শ্রদ্ধা প্রত্যাশা করি।”

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT