খুলনা, বাংলাদেশ | ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  খুলনায় নতুন এসপি, আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ
  চিরনিদ্রায় শায়িত হলেন কেশবপুরের মানবিক ডাক্তার কামরুজ্জামান
  বদলীজনিত বিদায় সংবর্ধনা : কেএমপি
  কেএমপি খুলনার সোনাডাঙ্গা মডেল থানা পুলিশ কর্তৃক ০৩(তিন) টি সিআর-সাজা পরোয়ানাভূক্ত ০১(এক) জন আসামী গ্রেফতার
  মৌলভীবাজারে বিদ্যুৎ সংকটে ব্যাহত শিক্ষা কার্যক্রম, সমাধানে এমপি ও মন্ত্রীর হস্তক্ষেপ দাবি
  খুলনায় গুপ্ত রাজনীতির বিরুদ্ধে ছাত্রদলের দেয়াললিখন, চট্টগ্রাম সিটি কলেজে হামলার প্রতিবাদ
  বগুড়ায় প্রকাশ্য দিবালোকে যুবককে কুপিয়ে হত্যা
  যা শুরু করেছেন, আপনাদের কারণেই আওয়ামী লীগ ফিরবে’
  ইরান যুদ্ধবিরতি বাড়ানোয় যুক্তরাষ্ট্রকে স্বাগত জানাল ব্রিটেন
  দুই কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক

মাগুরাতে তিনটি কলেজে এইচএসসি পরীক্ষায় কেউ পাস করেনি

[ccfic]

মোঃ রনি আহমেদ রাজু, বিশেষ প্রতিনিধি: মাগুরা জেলায় ২০২৫ সালের উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পরীক্ষায় তিনটি কলেজ থেকে অংশ নেওয়া কোনো শিক্ষার্থীই পাস করেনি। হতাশাজনক এই ফলাফল মাগুরা জেলার শিক্ষা ব্যবস্থার মান নিয়ে প্রশ্ন তুলেছে।জানা গেছে, মাগুরা সদর উপজেলার রাউতড়া হৃদয় নাথ স্কুল অ্যান্ড কলেজ,বজরুক শ্রীকুন্ডী কলেজ এবং মহম্মদপুর উপজেলার বিরেন শিকদার আদর্শ স্কুল অ্যান্ড কলেজ এই তিনটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে যথাক্রমে ৮, ৪ ও ১২ জন শিক্ষার্থী অংশ নিয়ে সকলেই অকৃতকার্য হয়েছেন।মাগুরা জেলা শিক্ষা কর্মকর্তা মোঃ আলমগীর কবির জানান, চলতি বছরে যশোর শিক্ষা বোর্ডের অধীনে জেলার মোট ৩৪টি কলেজের ৬,২৩৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে ২,৪০১ জন পাস করলেও ৩,৮৩৩ জন শিক্ষার্থী অকৃতকার্য হয়েছে। সে হিসেবে জেলার মোট পাশের হার ৩৭ শতাংশ।তিনি আরও জানান, পাশের হার শূন্য হওয়া তিনটি কলেজই নন-এমপিওভুক্ত, যার ফলে এসব প্রতিষ্ঠানে প্রশিক্ষিত শিক্ষক, পাঠদান পদ্ধতি ও একাডেমিক তদারকির অভাব রয়েছে বলে ধারণা করা হচ্ছে।মাগুরা জেলা প্রশাসক মোঃ অহিদুল ইসলাম জানান, জেলার যেসব শিক্ষা প্রতিষ্ঠানের পাশের হার ৫০ শতাংশের নিচে, তাদের মানোন্নয়নের জন্য ইতিবাচক পদক্ষেপ নেওয়া হচ্ছে। তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতের পরীক্ষায় এর ইতিবাচক প্রভাব দেখা যাবে।এই ফলাফল শিক্ষা ব্যবস্থা, শিক্ষক-শিক্ষার্থী দায়বদ্ধতা এবং একাডেমিক কাঠামোর প্রতি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মনোযোগ আরও বাড়ানোর ইঙ্গিত দিচ্ছে।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT