
নিজস্ব প্রতিনিধি সাদিয়া আক্তার :শিক্ষকদের দাবি দাওয়া নিয়ে সরকার কাজ করছে বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা সি আর আবরার।বৃহস্পতিবার (১৬ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলন শেষে তিনি বলেন, “বাড়ি ভাড়ার বিষয়টির প্রতি আমরা সংবেদনশীল। এ বিষয়ে সরকার কাজ করছে। আমরা বিশ্বাস করি, নতুন বেতন কমিশনের সুপারিশে আগামী বছর আরও সুন্দর একটি বেতন কাঠামো নিশ্চিত করতে পারব।”শিক্ষা সচিব রেহানা পারভীন বলেন, “আমরা এ দাবির পরিপ্রেক্ষিতে অর্থ মন্ত্রণালয়ে চিঠি দিয়েছি এবং প্রতি মুহূর্তে বিষয়টি নিয়ে কাজ করছি। অর্থ উপদেষ্টা ও সচিব বর্তমানে দেশের বাইরে আছেন, তবুও আমরা দিনরাত চেষ্টা করে যাচ্ছি। আলোচনায় বসলে একটি সমাধান আসবে। লামছাম বরাদ্দ থেকে শতাংশের হিসেবে যে আমরা যাচ্ছি, এটা একটি উত্তোরণ। অচিরেই জাতীয় বেতন স্কেল বাস্তবায়িত হলে এর ইতিবাচক প্রভাব পড়বে।”তিনি আরও বলেন, “আমরা চেষ্টা করছি এবং এই প্রচেষ্টায় সবার সহযোগিতা চাই। এর প্রভাব দেখতে কিছুটা সময় লাগবে।”
