খুলনা, বাংলাদেশ | ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  খুলনায় নতুন এসপি, আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ
  চিরনিদ্রায় শায়িত হলেন কেশবপুরের মানবিক ডাক্তার কামরুজ্জামান
  বদলীজনিত বিদায় সংবর্ধনা : কেএমপি
  কেএমপি খুলনার সোনাডাঙ্গা মডেল থানা পুলিশ কর্তৃক ০৩(তিন) টি সিআর-সাজা পরোয়ানাভূক্ত ০১(এক) জন আসামী গ্রেফতার
  মৌলভীবাজারে বিদ্যুৎ সংকটে ব্যাহত শিক্ষা কার্যক্রম, সমাধানে এমপি ও মন্ত্রীর হস্তক্ষেপ দাবি
  খুলনায় গুপ্ত রাজনীতির বিরুদ্ধে ছাত্রদলের দেয়াললিখন, চট্টগ্রাম সিটি কলেজে হামলার প্রতিবাদ
  বগুড়ায় প্রকাশ্য দিবালোকে যুবককে কুপিয়ে হত্যা
  যা শুরু করেছেন, আপনাদের কারণেই আওয়ামী লীগ ফিরবে’
  ইরান যুদ্ধবিরতি বাড়ানোয় যুক্তরাষ্ট্রকে স্বাগত জানাল ব্রিটেন
  দুই কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক

মোদীর রাজনৈতিক ক্যারিয়ার ধ্বংস করতে চাই না: ট্রাম্প

[ccfic]

নিজস্ব প্রতিনিধি সাদিয়া আক্তার :আমি মোদীর রাজনৈতিক ক্যারিয়ার ধ্বংস করতে চাই না বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাকে ভালোবাসেন বলেও উল্লেখ করেছেন তিনি।বুধবার (১৫ অক্টোবর) হোয়াইট হাউজে এক অনুষ্ঠানে সাংবাদিকদের ট্রাম্প বলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাকে আশ্বস্ত করেছেন যে নয়াদিল্লি রাশিয়া থেকে আর তেল কিনবে না। তার দাবি, এই পদক্ষেপ যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে শান্তি আনতে সহায়ক হবে।ট্রাম্প বলেন, “মোদী একজন মহান মানুষ। তিনি আমাকে ভালোবাসেন। তবে আমি চাই না আপনারা ‘ভালোবাসেন’ কথাটির অন্য মানে ভাবুন। আমি তার রাজনৈতিক ক্যারিয়ার ধ্বংস করতে চাই না।”মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, “আমি বহু বছর ধরে ভারতকে পর্যবেক্ষণ করছি। এটা এক অবিশ্বাস্য দেশ। অনেক নেতৃত্ব এসেছে ও গেছে, কিন্তু আমার বন্ধু মোদী সময়ের পরীক্ষায় উত্তীর্ণ একজন নেতা।”এর আগে ট্রাম্প অভিযোগ করেছিলেন, ভারত ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে অর্থায়ন  এবং এতে তার শান্তি স্থাপনের প্রচেষ্টা বাধাগ্রস্ত হচ্ছে।বুধবার তিনি বলেন, মোদী তাকে আশ্বস্ত করেছেন যে ভারত শিগগিরই রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করবে। “এটা তাৎক্ষণিকভাবে সম্ভব নয়, কিছুটা সময় লাগবে, কিন্তু প্রক্রিয়াটা শিগগিরই শেষ হবে,” যোগ করেন ট্রাম্প।তিনি আরও বলেন, “রাশিয়ার এই যুদ্ধ এক সপ্তাহেই শেষ হওয়া উচিত ছিল। এটা তাদের ভালো দেখায় না। একসময় আমার ‘সমঝোতা চুক্তি’ প্রায় হয়েই গিয়েছিল।”রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির মধ্যে তীব্র বৈরিতাকে শান্তির পথে প্রধান বাধা বলে উল্লেখ করেন ট্রাম্প। তার মতে, ভারত যদি রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করে, তাহলে যুদ্ধ থামানো অনেক সহজ হবে।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT