
মোল্লা জাহাঙ্গীর আলম /স্টাফ রিপোর্টার :চিকিৎসাধীন অবস্থায় গত বুধবার ১৫ অক্টোবর এর রাত ২টা ৩০ মিনিটের সময় ঢাকার একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন গ্রাম পুলিশ আ. ওয়াদুদ শেখ। (ইন্নালিল্লাহি—-রাজিউন)উল্লেখ্য – শারদীয় দূর্গা পুজা বিসর্জনের সময় জাবুসা এলাকা থেকে সনাতন সম্প্রদায়ের সাথে ডিউটিরত অবস্থায় খুলনার রূপসা ব্রিজের নিচে যাওয়ার পথে জাবুসা চৌরাস্তা এলাকায় সড়ক দুর্ঘটনায় তিনি সহ কয়েকজন গুরুতর আহত হয়ে ছিলেন।গুরুতর অবস্থায় তাকে খুলনা মেডিকেল ও পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় একটি হাসপাতালে নেওয়া হয়।সেখানে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।নিহত ওয়াদুদ উপজেলার ৩ নং নৈহাটি ইউনিয়নের জাবুসা এলাকায় গ্রাম পুলিশের দায়িত্বে ছিলেন।
