খুলনা, বাংলাদেশ | ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  খুলনায় নতুন এসপি, আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ
  চিরনিদ্রায় শায়িত হলেন কেশবপুরের মানবিক ডাক্তার কামরুজ্জামান
  বদলীজনিত বিদায় সংবর্ধনা : কেএমপি
  কেএমপি খুলনার সোনাডাঙ্গা মডেল থানা পুলিশ কর্তৃক ০৩(তিন) টি সিআর-সাজা পরোয়ানাভূক্ত ০১(এক) জন আসামী গ্রেফতার
  মৌলভীবাজারে বিদ্যুৎ সংকটে ব্যাহত শিক্ষা কার্যক্রম, সমাধানে এমপি ও মন্ত্রীর হস্তক্ষেপ দাবি
  খুলনায় গুপ্ত রাজনীতির বিরুদ্ধে ছাত্রদলের দেয়াললিখন, চট্টগ্রাম সিটি কলেজে হামলার প্রতিবাদ
  বগুড়ায় প্রকাশ্য দিবালোকে যুবককে কুপিয়ে হত্যা
  যা শুরু করেছেন, আপনাদের কারণেই আওয়ামী লীগ ফিরবে’
  ইরান যুদ্ধবিরতি বাড়ানোয় যুক্তরাষ্ট্রকে স্বাগত জানাল ব্রিটেন
  দুই কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক

জাতীয় বিশ্ববিদ্যালয়ের মঙ্গলবারের সব পরীক্ষা স্থগিত

[ccfic]

নিজস্ব প্রতিনিধি সাদিয়া আক্তার :দেশের সব সরকারি কলেজে শিক্ষা ক্যাডারের কর্মকর্তাদের কর্মবিরতির কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিতব্য মঙ্গলবারের (১৪ অক্টোবর) সব পরীক্ষা স্থগিত করা হয়েছে।সোমবার (১৩ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অনিবার্য কারণবশত ১৪ অক্টোবর অনুষ্ঠিতব্য ২০২৩ সালের ডিগ্রি (পাস) ও সার্টিফিকেট কোর্স তৃতীয় বর্ষের পরীক্ষা এবং প্রফেশনাল কোর্সের সব পরীক্ষা স্থগিত করা হয়েছে।স্থগিত ডিগ্রি (পাস) ও সার্টিফিকেট কোর্স তৃতীয় বর্ষের পরীক্ষা (গণিত ১৩৩৭০৩/ উচ্চাঙ্গ সংগীত ব্যবহারিক ১৩৪৫০২, ৬ষ্ঠ পত্র) আগামী ২৮ অক্টোবর ২০২৫, মঙ্গলবার অনুষ্ঠিত হবে। তবে পূর্বে ঘোষিত সময়সূচি অনুযায়ী পরীক্ষার অন্যান্য তারিখ, বিষয় ও বিষয়কোড অপরিবর্তিত থাকবে।প্রফেশনাল কোর্সের স্থগিত পরীক্ষার নতুন সময়সূচি পরবর্তীতে জানানো হবে।জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, পরীক্ষাসংক্রান্ত যেকোনো তথ্যের জন্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.nu.ac.bd) ছাড়া অন্য কোনো সূত্র থেকে তথ্য না নিতে পরীক্ষার্থীদের অনুরোধ করা হয়েছে।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT