খুলনা, বাংলাদেশ | ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  মার্চেই ২০ হাজার কোটি টাকা ছাপিয়েছে সরকার
  ইসরায়েল-লেবানন যুদ্ধবিরতি আরও তিন সপ্তাহ বাড়ল : ট্রাম্প
  ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অস্ত্রভাণ্ডারের বড় অংশ শেষ
  খুলনায় নতুন এসপি, আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ
  চিরনিদ্রায় শায়িত হলেন কেশবপুরের মানবিক ডাক্তার কামরুজ্জামান
  বদলীজনিত বিদায় সংবর্ধনা : কেএমপি
  কেএমপি খুলনার সোনাডাঙ্গা মডেল থানা পুলিশ কর্তৃক ০৩(তিন) টি সিআর-সাজা পরোয়ানাভূক্ত ০১(এক) জন আসামী গ্রেফতার
  মৌলভীবাজারে বিদ্যুৎ সংকটে ব্যাহত শিক্ষা কার্যক্রম, সমাধানে এমপি ও মন্ত্রীর হস্তক্ষেপ দাবি
  খুলনায় গুপ্ত রাজনীতির বিরুদ্ধে ছাত্রদলের দেয়াললিখন, চট্টগ্রাম সিটি কলেজে হামলার প্রতিবাদ
  বগুড়ায় প্রকাশ্য দিবালোকে যুবককে কুপিয়ে হত্যা

৩ হাজার ৭০০ ফিলিস্তিনি কারাবন্দিকে মুক্তি দিলো ইসরায়েল

[ccfic]

নিজস্ব প্রতিনিধি সাদিয়া আক্তার :ফিলিস্তিনের গাজা উপত্যকায় যুদ্ধবিরতি চুক্তির আওতায় ৩ হাজার ৭০০ ফিলিস্তিনি কারাবন্দিকে মুক্তি দিয়েছে ইসরায়েল। সোমবার (১৩ অক্টোবর) এই বন্দিদের মুক্তি দেওয়া হয় বলে জানিয়েছে ইসরায়েলের কেন্দ্রীয় কারাগার দপ্তর।দু’টি ব্যাচে এই বন্দিদের মুক্তি দেওয়া হয়। প্রথম ব্যাচে প্রায় ২ হাজার বন্দি পশ্চিম তীরের রামাল্লার পশ্চিমাংশে অবস্থিত ‘ওফের’ কারাগার থেকে মুক্তি পান। তারা আন্তর্জাতিক মানবিক সংস্থা আইসিআরসির সরবরাহ করা বাসে বেইতুনিয়া শহরে পৌঁছান।দ্বিতীয় ব্যাচে দক্ষিণ ইসরায়েলের নাগেভ কারাগার থেকে ১ হাজার ৭১৮ ফিলিস্তিনিকে মুক্তি দেওয়া হয়। এদের মধ্যে ২৫০ জন যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত ছিলেন। মুক্তিপ্রাপ্ত সবাইকে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে গাজার খান ইউনিসের নাসার মেডিকেল কমপ্লেক্সে।

পশ্চিম তীরের বেইতুনিয়া ও গাজার খান ইউনিসে কারাবন্দিদের স্বাগত জানাতে জড়ো হন শত শত ফিলিস্তিনি।২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের আকস্মিক হামলার পর ইসরায়েল গাজায় সামরিক অভিযান শুরু করে। দুই বছরের সেই যুদ্ধে ৬৭ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হন এবং আহত হন প্রায় ১ লাখ ৭০ হাজার মানুষ।সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্যোগে যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হয়। যুদ্ধবিরতির তৃতীয় দিনে হামাস অবশিষ্ট ২০ ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেয়, যার বিনিময়ে ইসরায়েল ৩ হাজার ৭ শতাধিক ফিলিস্তিনিকে মুক্তি দিয়েছে।

 

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT