খুলনা, বাংলাদেশ | ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  মার্চেই ২০ হাজার কোটি টাকা ছাপিয়েছে সরকার
  ইসরায়েল-লেবানন যুদ্ধবিরতি আরও তিন সপ্তাহ বাড়ল : ট্রাম্প
  ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অস্ত্রভাণ্ডারের বড় অংশ শেষ
  খুলনায় নতুন এসপি, আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ
  চিরনিদ্রায় শায়িত হলেন কেশবপুরের মানবিক ডাক্তার কামরুজ্জামান
  বদলীজনিত বিদায় সংবর্ধনা : কেএমপি
  কেএমপি খুলনার সোনাডাঙ্গা মডেল থানা পুলিশ কর্তৃক ০৩(তিন) টি সিআর-সাজা পরোয়ানাভূক্ত ০১(এক) জন আসামী গ্রেফতার
  মৌলভীবাজারে বিদ্যুৎ সংকটে ব্যাহত শিক্ষা কার্যক্রম, সমাধানে এমপি ও মন্ত্রীর হস্তক্ষেপ দাবি
  খুলনায় গুপ্ত রাজনীতির বিরুদ্ধে ছাত্রদলের দেয়াললিখন, চট্টগ্রাম সিটি কলেজে হামলার প্রতিবাদ
  বগুড়ায় প্রকাশ্য দিবালোকে যুবককে কুপিয়ে হত্যা

ইউনূসকে সাক্ষাৎ দিচ্ছেন না ইতালির প্রধানমন্ত্রী

[ccfic]

নিজস্ব প্রতিনিধি সাদিয়া আক্তার :অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে সাক্ষাৎ দিচ্ছেন না ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। ক্ষমতা গ্রহণের পর ড. ইউনূসের সরকারের বিরুদ্ধে ওঠা ব্যাপক দুর্নীতি, রাজনৈতিক নিপীড়ন এবং চরম মানবাধিকার লঙ্ঘনের অভিযোগের মধ্যেই এই ঘটনা ঘটলো, যা আন্তর্জাতিক অঙ্গনে তার ভাবমূর্তি ও গ্রহণযোগ্যতা হ্রাসের সুস্পষ্ট প্রমাণ হিসেবে দেখা হচ্ছে।জানা গেছে, ড. ইউনূস জাতিসংঘের একটি ফোরামে অংশ নিতে রোম সফর করছেন। এই সফরকালে তিনি ইতালির প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের চেষ্টা করেছিলেন, কিন্তু তার সরকারের বিতর্কিত কর্মকাণ্ডের কারণে সেই অনুরোধ প্রত্যাখ্যান করা হয়েছে।ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, ড. ইউনূস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার পর দেশজুড়ে এক নজিরবিহীন দমন-পীড়ন শুরু করেছেন। তাদের হাজার হাজার নেতাকর্মীকে বিনা বিচারে আটক করা হয়েছে, দেড়লক্ষাধিক কর্মীকে জেলে পাঠানো হয়েছে এবং কারাগারে রহস্যজনক ও পরিকল্পিত হত্যাকাণ্ড ঘটানোর মতো গুরুতর অভিযোগও উঠেছে। এ ছাড়া, তার সরকারের বিরুদ্ধে ব্যাপক দুর্নীতি ও অনিয়মের অভিযোগ তুলেছেন সমালোচকরা।আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলছেন, একসময়কার ‘শান্তির দূত’ এবং ‘দারিদ্র্য বিমোচনের প্রবক্তা’ হিসেবে পরিচিত ড. ইউনূসের এই রাজনৈতিক ভূমিকা আন্তর্জাতিক মহলকে গভীরভাবে হতাশ ও উদ্বিগ্ন করেছে। পশ্চিমা দেশগুলো এবং আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো, যারা একসময় তার প্রশংসায় পঞ্চমুখ ছিল, এখন তার সরকারের কর্মকাণ্ডে গভীর উদ্বেগ প্রকাশ করছে। এই পরিস্থিতিতে ইতালির প্রধানমন্ত্রীর সাক্ষাৎ না দেওয়াকে একটি শক্তিশালী রাজনৈতিক বার্তা হিসেবেই দেখছেন কূটনীতিকরা।বিশ্লেষকদের মতে, নোবেলজয়ী হিসেবে অর্জিত সম্মানকে কাজে লাগিয়ে ক্ষমতার শীর্ষে পৌঁছালেও, তার সরকারের কর্মকাণ্ড তার সেই আন্তর্জাতিক ভাবমূর্তিকে প্রায় ধ্বংস করে দিয়েছে। রোমের এই ঘটনা তারই সর্বশেষ উদাহরণ, যা প্রমাণ করে যে মানবাধিকার লঙ্ঘনের মতো গুরুতর অভিযোগে অভিযুক্ত কোনো শাসকের পাশে পশ্চিমা বিশ্ব দাঁড়াতে প্রস্তুত নয়।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT