খুলনা, বাংলাদেশ | ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  সুইপারের মা-হারা কনের বিয়েতে গাজীপুরের ডিসি
  খুলনায় বস্তাবন্দি লাশের রহস্য উন্মোচন: পরিচয় শনাক্তের পর ঘাতক গ্রেফতার
  মৌলভীবাজারে ভয়াবহ বিদ্যুৎ সংকট: দিনে-রাতে অন্ধকারে জনজীবন বিপর্যস্ত, ক্ষতির মুখে ব্যবসা
  উপজেলা পরিষদে সংসদ সদস্যদের জন্য ‘পরিদর্শন কক্ষ’ থাকবে
  ‎দিঘলিয়ায় মহানবী (সা.)-কে কটূক্তির অভিযোগে উত্তেজনা, আটক ১
  পরীক্ষা উপলক্ষে বারসাত ইউনিয়নের বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করলেন মিল্টন মুন্সী
  বীরগঞ্জে মন্দির ও মূর্তি ভাঙচুর, বাড়িঘরে আগুন, সন্ত্রাসী হামলার মামলায় ২ জন গ্রেফতার
  বীরগঞ্জে মন্দির ও মূর্তি ভাঙচুর, বাড়িঘরে আগুন, সন্ত্রাসী হামলার মামলায় ২ জন গ্রেফতার.
  বিমানবন্দর রেলস্টেশনে মানবিকতার অনন্য দৃষ্টান্ত, ইনচার্জ হারুন উর রশিদ
  তেরখাদায় নতুন ইউএনও তাহমিনা সুলতানা নীলা’র যোগদান, জনবান্ধব প্রশাসন গড়ার অঙ্গীকার

দায়িত্ব নিয়ে যা বললেন নতুন বিসিবি সভাপতি বুলবুল

[ccfic]

নিজস্ব প্রতিনিধি

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন সভাপতি হিসেবে দায়িত্ব নিয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল। শুক্রবার অনুষ্ঠিত বোর্ড সভায় পরিচালকদের ভোটে নির্বাচিত হন তিনি।দায়িত্ব গ্রহণের পর প্রথম সংবাদ সম্মেলনে বুলবুল বলেন, ‘আমি যেন একটা কুইক টি-২০ ইনিংস খেলতে এসেছি। এমন একটি ইনিংস খেলতে চাই, যা সবাই মনে রাখবে।’

তবে তিনি তিন মাসের সীমিত মেয়াদের কথা খণ্ডন করে বলেন, ‘আমি নির্বাচিত সভাপতি। কোনো নির্দিষ্ট সময়ের জন্য আসিনি।’আগামী অক্টোবরে বিসিবির নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। সে পর্যন্ত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন বুলবুল। তার কথায় ইঙ্গিত, এই সময়টুকুতে দ্রুত কিছু ইতিবাচক পরিবর্তন আনার লক্ষ্যেই মাঠে নামছেন তিনি।সাবেক এই অধিনায়ক আরও বলেন, ‘টেস্ট চলে পাঁচ দিন, ওয়ানডে সাত ঘণ্টা। আমি চাই ছোট্ট অথচ প্রভাববিস্তারকারী এক টি-২০ ইনিংস খেলতে।’বাংলাদেশ ক্রিকেটের বিভিন্ন সংকট ও পরিবর্তনের সময় এমন একজন অভিজ্ঞ ক্রিকেট ব্যক্তিত্বের বোর্ড নেতৃত্ব নেওয়া ক্রিকেটপ্রেমীদের জন্য নতুন আশার বার্তা হতে পারে।

 

 

 

 

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT