খুলনা, বাংলাদেশ | ৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ২১শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  নিরাপদ খুলনা চাই-এর উন্নয়নমূলক আলোচনা সভা অনুষ্ঠিত
  ছবি আছে গ্রামীন ঐতিহ্যের চিরচেনা খেলাধুলা বিলুপ্ত ঈদগাঁওতে 
  বিকেএসপিতে ডাক পেল ঈদগাঁও উপজেলার ইসলামপুরের ক্ষুদে ফুটবলার জিদান
  ডুমুরিয়ার খর্নিয়ায় গণসংযোগ ও কুশল বিনিময় চেয়ারম্যান পদপ্রার্থী শেখ শাহিনুর রহমান শাহিনের
  ফলোআপ ইসলামাবাদ থেকে চুরি হওয়া গরু দুইটি উদ্বার
  খুলনায় বাংলাদেশ প্রেস ক্লাব খুলনা মহানগর শাখার ৪৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত
  ডুমুরিয়া খর্নিয়ায় মামলা-হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ
  খুলনায় ইউপি নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে।চেয়ারম্যান প্রার্থী মতলেবুর রহমান মিতুল এর উঠান বৈঠক অনুষ্ঠিত।
  কয়রার কাছারি বাড়ীর বটতলায় ১০দিন ব্যাপী বৃক্ষ মেলা অনুষ্ঠিত।
  আলী আসগর লবীর দ্রুত সুস্থতা কামনায় রংপুর ইউনিয়ন বিএনপির দোয়া মাহফিল

আন্দুলিয়ায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবির, উপকৃত শতাধিক বয়স্ক মানুষ বিএনএসবি চক্ষু হাসপাতালের সহযোগিতায় চিকিৎসাসেবা—শাহজালাল কিন্ডারগার্টেনে দিনভর চক্ষু পরীক্ষা

[ccfic]

ডুমুরিয়া নিজস্ব প্রতিনিধি:জি. এম. ফিরোজ, 
দৃষ্টিশক্তির নানা সমস্যায় ভোগা মানুষের জন্য মানবিক উদ্যোগ হিসেবে ডুমুরিয়ার আন্দুলিয়ায় খুলনা বিএনএসবি চক্ষু হাসপাতালের সহযোগিতায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবির অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার সকাল ১১টায় আন্দুলিয়া শাহজালাল কিন্ডারগার্টেন ভবনে এ চিকিৎসা শিবিরের উদ্বোধন ও সার্বিক কার্যক্রম পরিদর্শন করা হয়।
বিশেষ করে এলাকার বয়স্ক মা-বোন ও প্রবীণদের জন্য এ উদ্যোগ স্বস্তির কারণ হয়ে উঠেছে। বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও চিকিৎসা পরামর্শ পাওয়ায় স্থানীয়দের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা যায়।চক্ষু চিকিৎসা কার্যক্রমে সার্বিক সহযোগিতা করেন ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আগ্রহী প্রার্থী আতিকুর রহমান মিলন। চিকিৎসাসেবায় ছিলেন ডা. সৌরভ কুমার বিশ্বাস, অ্যাসিস্ট্যান্ট সার্জন; মো. আলীমুর রেজা, ইনক্লুশন অফিসার এবং মো. আল আমিন, অফথালমিক অ্যাসিস্ট্যান্ট।এ সময় উপস্থিত ছিলেন এ.কে.এম. জাফর ইকবাল, রঘুনাথপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক, এ.এম. আমিনুর রহমান, যুগ্ম আহ্বায়ক, শাহজালাল কিন্ডারগার্টেনের পরিচালক মো. গিয়াস উদ্দিন আকঞ্জি, এফ.এম. নাহিদ হাসানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।আয়োজকরা জানান, এলাকার অসহায় ও বয়স্ক মানুষ যাতে অর্থের অভাবে প্রয়োজনীয় চক্ষু চিকিৎসা থেকে বঞ্চিত না হন, সে লক্ষ্যেই এ ধরনের বিনামূল্যের চিকিৎসা শিবিরের আয়োজন করা হয়েছে। স্থানীয়দের প্রত্যাশা, ভবিষ্যতেও এমন মানবিক উদ্যোগ অব্যাহত থাকবে।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT