খুলনা, বাংলাদেশ | ৬ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ২১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানে যোগ দিলেন ড. ইউনূস
  তারেক রহমানের সফরের বিজ্ঞপ্তি দিয়েও প্রত্যাহার ভারতের
  বিদ্যুতায়িত হয়ে বরের মৃত্যু, বাসর রাতেই বিধবা নববধূ
  শপথ নিলেন চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রী
  নতুন রাষ্ট্রপতি বঙ্গভবনে উঠবেন রোববার
  ভারুয়াখালীতে ফসলী জমি দখলের অপচেষ্টা, পুলিশী সহায়তায় উদ্ধার 
  ইসলামী আন্দোলন খুলনা ২২ নং ওয়ার্ড সম্মেলন অনুষ্ঠিত
  দেয়াপাড়া মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের বিরুদ্ধে মানববন্ধন, সহকারী শিক্ষককে ঘিরে আপত্তিকর ভিডিও ভাইরালের অভিযোগ।।
  যাদুকাটার বৌলাই নদীতে হাউসবোট থেকে এক শিশু নিখোঁজ
  বীরগঞ্জে ডেকোরেটর শ্রমিক ইউনিয়নের পরিচিতি সভা অনুষ্ঠিত

বিদ্যুতায়িত হয়ে বরের মৃত্যু, বাসর রাতেই বিধবা নববধূ

[ccfic]

নিজেস্ব প্রতিনিধি : হাতে মেহেদির রং এখনো শুকায়নি। নববধূকে নিয়ে আনন্দে ভাসছিল পুরো পরিবার। কিন্তু মুহূর্তের এক অসতর্কতায় সেই আনন্দ রূপ নিল শোকে। বাসর রাতেই বিদ্যুতায়িত হয়ে প্রাণ হারালেন বর আহমেদ আনাস বাপ্পি (২২)। বিধবা হলেন নববধূ সাইরা খাতুন (১৮)। নববধূকে বাড়িতে আনার কয়েক ঘণ্টার ব্যবধানে বিয়ের বাড়ির আনন্দ পরিণত হলো কান্না আর আহাজারিতে।গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের গাছের দিয়াড় স্কুলপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নতুন বর আহমেদ আনাস বাপ্পি ওই এলাকার ইউসুফ আলীর ছেলে।পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় দুই মাস আগে আনাস ও সাইরা খাতুনের বিয়ে পড়ানো হয়। বৃহস্পতিবার বিকেলে আনুষ্ঠানিকভাবে সাইরা খাতুনকে আনাসের বাড়িতে তুলে আনা হয়। সাইরা উপজেলার ফিলিপনগর ইউনিয়নের বাহেরমাদি আলীনগর এলাকার সাইফুল ইসলামের মেয়ে। আজ শুক্রবার দুপুরে বৌভাত আয়োজনের কথা ছিল। এ উপলক্ষে বাড়িতে অতিথিদের খাবারের স্থান প্রস্তুত ও প্যান্ডেল তৈরির কাজ চলছিল গভীর রাত পর্যন্ত।আনাস নিজেই উপস্থিত থেকে কাজের তদারকি করছিলেন। রাত আনুমানিক ২টার দিকে একটি স্ট্যান্ড ফ্যান সরাতে গিয়ে বিদ্যুতায়িত হন তিনি। ঘটনাস্থলেই মাটিতে লুটিয়ে পড়েন আনাস। পরিবারের সদস্যরা দ্রুত কুষ্টিয়া সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।স্থানীয় ইউপি সদস্য মিলন হোসেন বলেন, রাতে স্ট্যান্ড ফ্যান থেকে বিদ্যুতায়িত হয়ে আনাসের মৃত্যু হয়। প্রায় দুই মাস আগে আনাসের বিয়ে পড়ানো হয়েছিল আলীনগর এলাকায়। বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে নববধূকে বাড়িতে আনা হয়। শুক্রবার তাঁদের বাড়িতে বৌভাতের অনুষ্ঠান হওয়ার কথা ছিল। কিন্তু মুহূর্তের দুর্ঘটনায় সবকিছু এলোমেলো হয়ে গেল!দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি অত্যন্ত বেদনাদায়ক। পুলিশ সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT