খুলনা, বাংলাদেশ | ১লা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  ডুমুরিয়া সদর ইউনিয়নের উন্নয়নের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোল্লা আবরার হোসেন সৈকতের দোয়া ও সমর্থন কামনা
  ১১ বছরের পথচলায় খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়: উৎসবের সঙ্গে নতুন স্বপ্নের অঙ্গীকার
  খর্নিয়া ইউপি নির্বাচন ঘিরে সরগরম রাজনৈতিক অঙ্গন, তৃণমূলের আলোচনায় বিএনপি নেতা শেখ শাহিনুর রহমান
  দাকোপে ৩ দিনের ভারী বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন।
  ডুমুরিয়ার খর্নিয়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় বি এনপি নেতা আবুল কাশেম
  ‎ডুমুরিয়ায় ভদ্রানদী খননের মাটি বিক্রি সিন্ডিকেট আবারও সক্রিয়, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন বিদ্ধ জনগণ
  উখিয়ায় ইয়াবাসহ ৪ ভাই-বোন আটক
  দাকোপ উপজেলা নবগঠিত যাত্রা শিল্পী পরিষদের পরিচিতি সভা
  ডুমুরিয়ায় সরকারি রাস্তা দখল করে ভাড়াটিয়া দোকানদারদের পসরা: চরম ভোগান্তিতে চালক ও সাধারণ মানুষ
  তেরখাদায় উন্নয়ন কার্যক্রম পরিদর্শনে এমপি হেলাল, আবনালী বিলে পোনা অবমুক্ত

ছাগলনাইয়ার সড়ক থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

[ccfic]

ডেস্ক :

ফেনীর ছাগলনাইয়ায় সড়ক থেকে পঞ্চাশোর্ধ্ব এক অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দিবাগত রাতে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ছাগলনাইয়া পৌরসভার সাত মন্দির এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। বুধবার মৃত্যুর প্রকৃত কারণ নির্ণয় ও পরিচয় শনাক্তে মরদেহটি ফেনীর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ছাগলনাইয়া থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) তৌফিক শুভ জানান, ছাগলনাইয়া পৌরসভার ৫ ও ৬ নম্বর পশ্চিম ছাগলনাইয়া ও বাঁশপাড়া ওয়ার্ডের সংযোগ সড়কের সাত মন্দিরের (সাত মঠ) এক মন্দির নামক জায়গায় রাত ১২টায় একজনের মরদেহ পড়ে থাকার খবর পান তাঁরা।তিনি কিছুটা দূরত্বে ডিউটিতে থাকায় রাত দেড়টার দিকে ঘটনাস্থলে গিয়ে দেখতে পান এক নারীর মরদেহ পড়ে রয়েছে। তিনি জানান, নিহতের পায়ে একটি ফোসকা বা আঘাতজনিত চিহ্ন রয়েছে।পুলিশ জানায়, ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। নিহতের পরিচয় শনাক্তের কাজ চলছে বলেও থানার ডিউটি অফিসার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. মাসুদ নিশ্চিত করেছেন।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT